somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটির কথায় দাদার আক্কেলগুড়ুম - পর্ব ৪ - একটি রসীয় কড়চা

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটির কথায় দাদার আক্কেলগুড়ুম - একটি মজার কড়চা, ছেলেটির কথায় দাদার আক্কেলগুড়ুম - পর্ব ২ - একটি রসীয় কড়চা এবং ছেলেটির কথায় দাদার আক্কেলগুড়ুম - পর্ব ৩ - একটি রসীয় কড়চা অর্থাৎ লেখা তিনটি যারা পড়েছিলেন, তারা নিশ্চয়ই এলাকার দাদাবাবু ও এলাকার আড্ডাবাজ পোলাপাইনদের মধ্যে একজন অর্থাৎ সুনীলের মধ্যে কথোপকথন উপভোগ করেছিলেন । এবার আপনাদের জন্যই রয়েছে ৪র্থ পর্ব । এবারের বিষয় সুনীলের কবিতা লেখা নিয়ে । সুনীলের মত আড্ডাবাজ ছেলেরাও কবিতা লেখা শুরু করবে, আর কোন কাহিনী হবে না তা কি হয় ? তবে বরাবরের মত কথাবার্তার শেষ কিন্তু ঐ বৌদিকে নিয়েই । পড়ুন তাইলে.......

- আরে, দাদা যে, কখন এসেছেন ? আরে ধুর, যখনই এসে থাকেন আগে আসেন কোলাকুলিটা সেরে নিই ।
- কোলাকুলি !!! সে আবার কেন বাপু ?
- ধুর, দাদা, আপনিও না, কেমন জানি, বড্ড বেরসিক । নতুন আরেকটা বছর আসলো না, সেই খুশিতেই আপনার সাথে কোলাকুলি করতে চাচ্ছিলাম ।
- ওহ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসো আসো ।
(দাদাবাবু আর সুনীল কোলাকুলি করে নিলো)
- তা দাদা, এই নতুন বছরটা কেমন আশা করছেন ?
- বেশি কিছু চাওয়ার নেই বাপু । খালি এই চাকরীটাতে একটি ছোটখাট প্রমোশন, ঘর আলো করে নতুন একজন অতিথি - এই দুইটি আশা আর তোমার বৌদির সাথে একবার কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে এই নতুন বছর ।
- বলেন কি দাদা !! আপনার এতকিছু চাওয়ার পরও আর চাওয়ার কিছু থাকতে পারে নাকি !! যাই হোক, কক্সবাজার যাওয়ার প্ল্যানটা কিন্তু জোশ । দেখি, ঐ সময়টা ফ্রি থাকতে পারি কিনা ।
- মানে ? তুমি ফ্রি থাকলে কি হবে ?
- না, মানে, আপনি বৌদিকে নিয়ে এতদূর যাবেন, এরপর হোটেল, বাস, বোট, জাহাজ কতকিছুর ম্যানেজমেন্ট করবেন, তখন তো বৌদি একা থাকবে, একটু না হয় বৌদিকে সঙ্গই দিলাম । আর তাছাড়া কক্সবাজার আমি নিজেও কখনই যাইনি ।
- ধুর, খালি মশকরা করো !! তোমাদের নিয়ে আর পারি না । তা, সুনীল তোমার ঐ বই লেখাটার কি হলো ?
- কোনটা যেন দাদা ?
- ঐ যে, কি যেন বেশ্যা আর মোবাইলের রং-নাম্বারের প্রেমের একটা কাহিনী বলেছিলে না, ঐটা ।
- ওহ, আচ্ছা, সেইটা । ছেড়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি । গল্প-টল্প আমাকে দিয়ে হবে না । ভাবছি কবিতা লিখবো । একটা কবিতা এই মুহূর্তে মাথাতেও আছে । শোনাবো দাদা ?
- (দাদাবাবু হঠাৎ পুলকিত হয়ে গেলেন) শোনাও তো বাপু ।
- "বেলা শেষে কহিলেন হারু শেখ
রহিলো কি আমার গোয়াল ঘরে ?
নিয়ে গেলো যাহা কুড়াইয়া লহিবে তাহা
মোর তরে লুটাইবে তা নিশিথে" - এই তো দাদা এইটুকুই ।
- বাহ, আর আছে...... ? নাকি এই চার লাইনই লিখেছো?
- আপাতত এই চার লাইনই । আরেকটা কবিতা বেশ কয়েকটা লাইনও মাথায় খেলছে ।
- বাহ, আরও একটা !!! তুমি দেখছি মারাত্মক কবি হয়ে গেছো । কি কবিতা ?
- বৌদিকে নিয়ে একটা কবিতা ।
- থাক, থাক বাপু, এইটা শোনানোর দরকার নেই । অন্য আরেকদিন শুনবো, কবিতা লেখা শেষ হওয়ার পর । আজ তাহলে উঠি । সন্ধ্যার আগে বাড়ি না পৌঁছালে তোমার বৌদি বলেছে খবরই আছে ।
- মিথ্যা বলছেন কেন দাদা ? বৌদি তো এরকম বলতেই পারে না ।
- তোমরা এখনও তোমাদের বৌদিকে চিনতেই পারোনি । যাই হোক, ভালো থেকো, আজ তাহলে গেলাম ।

দাদাবাবু বৌদি প্রসঙ্গ আসতেই বরাবরের মত মজলিশ ছেড়ে ভাগলেন । সুনীলের সাথে সাথে অন্য ছেলেগুলোও হাসছে দাদাবাবুর যাওয়ার পানে তাকিয়ে । ওদিকে সুনীল ভাবছে, দাদাবাবুকে তো দিব্যি বলা হলো বৌদিকে নিয়ে কবিতার কথা, এখন তো সেটা নিয়ে ভাবতে হবে । পরে যদি সত্যি সত্যি কবিতাটা শুনতে চান......

বিঃদ্রঃ লেখাটির কিয়োদাংশ এক বন্ধুর ফেসবুক একাউন্ট থেকে নেওয়া ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×