অন্য অনেক পোশাকের মতো জিন্সের প্যান্টও কি আপনার ভীষণ প্রিয়? আর জিন্স প্যান্ট যদি প্রিয়ই হয় তাহলে সেই জিন্সের প্যান্ট একটু আটোসাঁটো হলেই সেটিকে বেশি ফ্যাশনেবল বলে মনে হয়? এই দুটি প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয় তাহলে এই লেখাটি আপনার জন্যই। কেননা, সম্প্রতি বিশেষ একটি রোগের কারণ বিশে¬ষণ করতে যেয়ে মার্কিন মুলুকের একদল বিশেষজ্ঞ জানিয়েছেন আটোসাঁটো জিন্স বা স্কিন টাইট জিন্স নামে পরিচিত প্যান্ট পরিধানের ফলে পায়ের বিভিন্ন পেশি বিশেষ করে পায়ের উপরের অংশের পেশী ক্ষতিগ্রস্থ হতে পারে। মূলত আমেরিকার কিছু স্থানে 'ম্যারালজিয়া প্যারিসথেটিকা' নামের একটি রোগের প্রাদুর্ভাব নিয়ে গবেষণা করতে যেয়েই টাইট জিন্সের এই ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা লাভ করেন গবেষকরা। এ রোগের লক্ষণ হিসেবে পায়ের ওপরের অংশে টান লাগা বা পায়ের উপরের দিক অসার অনুভব করার মতো সমস্যায় ভোগেন আক্রান্তরা। আর হঠাত্ করে এ ধরনের রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিদের নিয়ে গবেষণা করতে যেয়েই রোগটির সাথে টাইট জিন্স পড়ার সম্পর্ক খুঁজে পান গবেষকরা। এ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর মেডিক্যাল সেন্টারের ডাক্তার ক্যারেন বোয়েল বলেন, 'ম্যারালজিয়া প্যারিসথেটিকা' হলো এমন একটি ব্যাধি যার কারণে পায়ের ওপরের অংশের পেশীগুলো ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। আর এ ধরনের রোগে আক্রান্ত বা রোগ সম্ভাবনা বহন করা কেউ যখন টাইট জিন্স পড়ে তখন সমস্যা আরও বাড়তে থাকে। এ ছাড়া ছেলেদের পাশাপাশি যেসব মেয়েরা একই সাথে টাইট জিন্স ও উঁচু জুতা পড়েন তাদের জন্য পায়ের পেশীর উপর চাপ পড়ার এই বিষয়টি আরও খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ কারণে পায়ের ওপরের অংশের পেশিতে চাপ সৃষ্টি করে এমন জিন্স প্যান্ট বা আটোসাঁটো পোশাক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ডাক্তার ক্যারেন বোয়েল। সেই সাথে জিন্স প্যান্ট পড়লে যদি কোনো ধরনের অস্বস্তি অনুভূত হয় তাহলে সে বিষয়টি অবহেলা না করে গুরুত্ব দিয়ে ভাবার অনুরোধও করেছেন তিনি।
ইস যারা টাইট জিন্স পড়েন তাদের জন্য দুঃখের সংবাদ। আর নয় টাইট জিন্স!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।
আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।