আমার আজকাল প্রচন্ড পরিমাণে ক্ষুধা পায়। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কি কি সব ওষুধ দিয়েছে সেইগুলো খেয়ে আজ আমার এই অবস্থা। আগে আমি না খেয়েও থাকতে পারতাম। কিন্তু এখন আমি এক বেলা না খেলে মনেহয় হাঙ্গার স্ট্রোক হয়ে যাবে। খুবই সমস্যার মধ্যে আছি। মাঝে এক ডাক্তার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করেছিলাম... ক্ষুধা মাড়ানির একটা ওষুধের নাম বল! সে আমাকে বললো... ক্ষুধা মারানির একটা ওষুধ আছে তবে ঐটা খেলে তোর অনেক সমস্যা হবে। আর তাছাড়া তোর ক্ষুধা লাগলে তুই খাবি! ফ্যাটযুক্ত খাবার কম খেলেই তো হয়!!
ওর কথা সবই ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি যা খাই তাই আমার অনেক মজা লাগে। খাওয়ার সময় আমার মনেহয় যেন আমি জান্নাতে আছি
আরেকজনের কাছে ক্ষুধা মারানির ওষুধের কথা বলতেই সে এমন একটা ভিটামিনের নাম বললো যেটায় ক্ষুধা আরো বেড়ে যায়!! মানুষ এতো খারাপ হয় কি করে বুঝি না।
হলে থাকলে ঘোরাঘুরির অনেক সুযোগ পাই। ইচ্ছা মতো যেখানে খুশি ঘুরতে পারি। হাঁটাহাঁটি/দৌড়াদৌড়ি যেকোনো বয়সের মানুষের জন্য একটা ভালো এক্সারসাইজ। বাসায় থাকলে এই সুযোগ নাই। সারাদিন চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে হবে নয়ত রান্না করতে হবে নয়ত বই খাতা নিয়ে বসে থাকতে হবে। আর ঘোরাঘুরি করতে হলে ছাদে যেতে হবে নাহলে রাস্তায় নেমে হাঁটতে হবে। কিন্তু ছাদে একগাদা বাচ্চা খেলাধুলা করে। এই বয়সে বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করে খেলাধুলা করার মন হয় না। আর বাইরে গেলে তো নোংরা, ধুলাবালিতে বিচ্ছিরি অবস্থা
বাসায় বোনের একটা ট্রেডমিল আছে। মাঝে দুইদিন ওইটাতে দৌড়াদৌড়ি করেছিলাম। কিন্তু ওইটা আমার ভালো লাগে না। দৌড়াতে গেলে খালি মনেহয় যদি হাত ফসকিয়ে যায় তবে সোজা বারান্দায় ছিটকে পড়বো। এছাড়া আরো ঝামেলা আছে ঐটা নিয়ে। ওইটাতে দৌড়ানোর পর ওটা যদি জায়গা মতো সরিয়ে রাখা না হয় তবে আমার বোন ক্যাচক্যাচ করে। আর এক্সারসাইজ করার পর আমার এতোই টায়ার্ড লাগে যে ওটা সরাতে মন চায় না। এইজন্য ক্যাচক্যাচানি শোনাটা কনফার্ম হয়ে যায়।
আজকে অনেক চিন্তাভাবনা করে বের করলাম সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বেশ ভালো একটা এক্সারসাইজ হবে। আমি থাকি চার তলায়। চারতলা থেকে সিঁড়ি দিয়ে চৌদ্দতলায় উঠলাম। তারপর সোজা এক তলায় নামলাম। প্রথমবার শুধু ঘামলাম। কিন্তু সেইরকম অর্থে কোনো কষ্টই হয়নি। কিন্তু দ্বিতীয়বার চৌদ্দতলায় ওঠার পর দেখি আর পারিনা! তারপরও অনেক কষ্টে পায়ে হেঁটে আট তলায় এসে লিফট দিয়ে চার তলায় নামলাম।
আমি বাসায় ঢোকার কিছুক্ষণ পর বোনও ঢুকলো। তাকে বলতেই বললো, বেকুব কোথাকার! সিঁড়ি এভাবে ওঠা নামা করেছিস কেন! এতে হার্টের সমস্যা হয় জানিস!
ভাবছি আমি এখন কী করবো!!!
আমার যোগ ব্যায়াম করার অনেক শখ। কিন্তু শুনেছি এটা করতে করতে ছেড়ে দিলে শরীরে বড় ধরনের সমস্যা হয়। খালাদের কাছ থেকে পাওয়া আমার কাছে খুব ভালো একটা বই ছিল। কিন্তু সেই বইটা যে আমার বোন কোথায় রেখেছে সেটা আর খুঁজে পাচ্ছি না।
আমার ইদানীং আরো একটা কাজ করতে খুব ইচ্ছা করে। সেটা হলো সাঁতার কাটতে। কিন্তু সুযোগের অভাবে এটাও করতে পারছি না। সাইকেল চালাতেও পারছি না সুযোগের অভাবে। চিন্তিত আছি আমি বোধহয় মোটাই হয়ে যাবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


