শোকরিয়া জানাই প্রভুর তরে
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরেকটি প্রভাত এলো ফের
আলো নিয়ে আমার তরে
ভাগ্য আমায় দেখতে দিলো
আলোর ভূবন নয়ন ভরে।
ভোরের আলো স্নিগ্ধ ছায়া
সোনার আলোয় নূপুর বাজে
সুযোগ দিলেন প্রভু আমার
সুন্দর দেখতে ভুবন মাঝে।
হিমেল হাওয়ায় হাঁটতে হাঁটতে
দেখি চারধার চোখ বুলিয়ে
যত দেখি সৃষ্টির সুন্দর
অন্তর আমার দেয় ভুলিয়ে।
সবুজ পাতা ভেজা মাটি
দেখতে থাকি মুগ্ধ হয়ে
আল্লাহ তোমার সৃষ্টি সুন্দর
থাকে আমার হৃদয় ছুঁয়ে।
ভালবাসি ভালবাসি
ভালবাসি তোমার সৃষ্টি
পোকা মাকড় কীট পতঙ্গ
সুন্দর দেখে মনে তুষ্টি।
তোমার রহমত সকল জায়গায়
ছড়িয়ে যে আছে ধরায়
অন্তর চক্ষু যার নাই প্রভু
পুড়ে সে অতৃপ্তির খরায়।
শোকরিয়া জানাই প্রভুর তরে
দুচোখ ভরে দেখতে পারি
তোমার নামের খেয়া ধরে
যাই যেনো এ ধরা ছাড়ি।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন