এই ছবিগুলো স্যামসাং এ সেভেনে তোলা... বিভিন্ন সময়ের ছবি। এই টাচিং মোবাইল সব সময় সাথে থাকার দরুনই এই ছবির অত্যাচার আপনাদেরকে সইতে হয়।........ যা ইচ্ছে তাইতে টাচ করে ফেলি.......। ক্যামেরা সাথে না থাকলে কি হবে মোবাইল আছে না...... সুন্দর আর অসুন্দর হোক ছবি উঠায়ে ফেলি..... এ নিয়ে সাথে থাকা মানুষগুলো সাথে ঝগড়া হয়। তারা মুখ বাঁকিয়ে বলে ইশ তার খালি ছবি উঠান লাগে..... একটা পোকা দেখলেই হয়..... পোকা মাকড় কীট পতঙ্গ এসব কিছুই বাদ যায় না।...... বাসায় ফড়িং আসলে সবাই বলে তা-সীন তোর মারে ডাক দে দেখ ফড়িং আইছে ছবি উঠাইত না হাহাহাহ ..... কোন সময় ছবি উঠামু বলে তারা সুন্দর জিনিসগুলো ঘর থেেকে ভাগাইয়া দেয়...... sad আফসোস। সুন্দর বুঝলো না কেউ.... খুঁজলো সুন্দরের মমার্থ..... যাই হোক তো শুরু হয়ে যাক দেখা........... ওয়ান ......... টু........... থ্রি........
১। ইহা একটি মেজেণ্ডা ডালিয়া...... সবুজের বুকে সেঁটে আছে বেচারী .... লজ্জাবতী..... এটা আমার অফিসের ভিতর থেকে তোলা।

২। সবুজের বুকে লাল হওয়ার কথা ছিল....... ভুলে মেজেণ্ডা হই গেছেগা smile

৩। ফুলের মেলা..... বাসন্তি..... লাল....... সবুজ। ইহা বাণিজ্য মেলা থেকে উঠানো। অবশ্য এখানের ছবি ক্যামেরাতেও্ তুলেছিলাম আপনারাও দেখেছেন আগে কিন্তু মোবাইলেরটা কি করুম ...... রেখে দিলাম এখানে

৪। ফুলের মেলায় একদিন

৫। কিনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি....... এখন আর ওদের কিনে দিতে হয় না নিজেরাই ইচ্ছেমতো কিনে নেয়া যায়........ বয়েই গেছে ওদেরকে ফুসলাইতে........ আমার খুব প্রিয় কাঁচের চুড়ি। যেখানেই দেখি একমুঠো দুইমুঠো তিনমুঠো কিনেই ফেলি..... বাসায় থাকলেও কিনি এটা একটা বদভ্যাস ...... তবে ভেঙ্গে চুড়ে যায় পড়ার সময়ই। হাতও যে কেটে রক্ত বের হয় তবুও মেয়েরা চুড়ি খুব ভালবাসে তাইনা?

৬। এখান থেকে অনেক চুড়ি কেনা হয়েছে সেদিন........ এই ছবিগুলো ভ্যালেন্টাইন ডে'র..... টিএসসিতে কিছুক্ষনের জন্য গিয়েছিলাম........ সে এক বিরাট ইতিহাস...... সেদিন চ্যানেল আই এই চুড়ি পড়ার দৃশ্য উঠায়েছিল ক্যামেরায় আহারে টিভিতে দেখাইছে কিনা জানিনা। আবার এখানেই এনটিভি সাক্ষাতকার নিছিল ভালবাসার অর্থ জানতে চাইছিল... হাহাহাহাহা বক্কর চক্কর কিছু কইয়া ওদের হতে বের হয়ে আসি.........

৭। ছোট বোন চুড়ি পড়তেছে......

৮। চুড়ি পড়ানোর দৃশ্য

৯। আহা.......

১০। অবশেষে কিনে নেয়া চুড়িগুলো......

১১। রঙবেরঙের মারবেল......... দেখতে ভারী সুন্দর কিন্তু একেকটা মার্বেলের দাম পচিশ টাকা করে তাই কেনা হয়নি....

১২। কালারগুলো কি সুন্দর । মার্বেলের পসরা সাজিয়ে বসে আছে দোকানী

১৩। সবুজের ফাঁক গলে সূর্যের কিরণ

১৪। সবুজের বুকে চুপি চুপি ফুটে আছে বাসন্তী গাঁদা

১৫। গাঁদা

১৬। মা ঘুমিয়ে আছে নিবিড় পর্যবেক্ষণে তার সন্তান

১৭। মায়ের সাথে বাচ্চারা

১৮। আমড়ার মুকুল...... আমরা এ দিয়ে টকের তরকারী রান্না করি......

১৯। বরই খাচ্ছি এমন সময় চা নিয়ে আসে.......কি আর করার বড়ই অর্ধেক খেয়ে চায়ে চুমুক লাগাই .... চাটা হেব্বি হইছিল

২০। মিটিং এ চায়ের আড্ডা

২১। পাতাবাহারেও ফুল ফুটে

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



