স্মৃতির পাতা উলটে দেখি.....
১৬ ই মে, ২০১৬ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসি গানে ভরা ছিল
ফেলে আসা মেয়েবেলা
সকাল বিকেল সন্ধ্যা সাঁঝে
ভাসত মোদের সুখের ভেলা।
লুকোচুরি জোনাক মেলায়
রাতের আঁধার চুয়ে চুয়ে
চাঁদের আলো ঝলমলানি
রইতো যেনো মনটা ছুঁয়ে।
শীতলপাটির বিছানাটা
মাঝ উঠোনটায় পেতে দিয়ে
ঝানু পেতে আলোর নিচে
বসতাম সকল ভাই বোন মিলে।
আলো পড়ত গলে গলে
এলোমেলো চুলে ঝরে
এমন আলোর প্রহর এলে
মন কি কারো টিকত ঘরে।
আলোর নিচে বসে সবাই
বসাতাম হায় গানের আসর
হেরে গলা ছেড়ে দিয়ে
গান গাওয়া রাত চান্নি পসর।
সুরে সুরে ভরে উঠত
উঠোনটা সে আলোয় ভরা
স্মৃতিগুলো ভাবলে বসে
মনের মাঝে অথৈ খরা।
মুড়ি মোয়া চালডাল ভাজা
মুঠোয় মুঠোয় সময় যেতো
মধ্যরাতের স্নিগ্ধ হাওয়ায়
গান আসর এক মাত্রা পেতো।
ঝিঁঝিঁ ডাকা প্রহর আমায়
ডাকছে যেনো হাত বাড়িয়ে
যন্ত্র জীবন টেনে ধরছে
স্মৃতির মাঝেই ঠাঁয় দাঁড়িয়ে।
কেউ জানেনা কেমন করে
যায় চলে যায় সুখের প্রহর
সব ব্যস্ততা ঠেঁসে ধরে
জ্যাম লাগিয়ে মনের শহর।
পরিচ্ছন্ন সে সুখের ক্ষণ
আসবে নাকো ফিরে আবার
স্মৃতিগুলো আঁকড়ে ধরে
সময় হবে অন্তে যাবার।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন