রেখো প্রভু দয়ার ছায়ায় ...
০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ সকাল
©কাজী ফাতেমা ছবি
শান্তির বার্তা নিয়ে হঠাৎ
ঝুপুরঝাপুর নামল বৃষ্টি
গাছের পাতা বৃষ্টির ছোঁয়ায়
আওয়াজ তুলে কি যে মিষ্টি।
অবাক আমি দাওয়ায় বসে
বৃষ্টির ফোঁটায় আঙ্গুল ছুঁয়াই
এমন দিনে একলা একা
বৃষ্টির মাঝেই মনটা খোয়াই।
ভোরের বৃষ্টি বড় মিষ্টি
নিরব নিথর থাকে সকল
বৃষ্টির শব্দ ঝনঝনানি
একাই করে মনটি দখল।
নারিকেলের পাতায় পাতায়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
টিনের চালে বৃষ্টির নৃত্য
পায়ে দিয়ে বাজায় নূপুর।
দূরের মাঠে বৃষ্টি পড়ে
সবুজঘাসে মুক্তোর ফুটা
আরাম দিয়ে ঝরছে বৃষ্টি
কারো যায় নাই নিদ্রা টুটা।
ঘুমে বেঘোর শহর আমার
বৃষ্টি ঝরছে একা একা
ঘুমের আয়েস কেটে গেলে
আর পাবেনা বৃষ্টির দেখা।
ঠাণ্ডা হিমেল হাওয়ার ছোঁয়া
তৃষ্ণা মিটায় বৃষ্টির প্রহর
কেউ জানোনা তোমরা ঘুমে
থই থই করছে বৃষ্টির লহর।
আকাশজুড়ে কালো মেঘ'রা
হেলেদুলে খেলছে দেখো
ঝরবে আবার বৃষ্টি হঠাৎ
বৃষ্টির ছোঁয়ায় স্বপ্ন এঁকো।
ধূলোবালির এই শহরে
বৃষ্টি ঝরে -আল্লা'র রহমত
জ্যৈষ্ঠের রোজায় বৃষ্টি হলো
আল্লাহ্ তা'লার সেরা বরকত।
শোকরিয়া জানাই শ কোটি
দয়ার সাগর আমার প্রভু
তোমার দয়ার ছায়ায় রাখতে
ও প্রভু ভুলোনা কভু।

সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন