
বলেছিলে ছন্দ ভেঙ্গে
কথা কইবে আমার সাথে
সূর্যোদয়ের আলো দেখবে
এই ঊষসীর স্নিগ্ধ প্রাতে।
কালো মেঘের পাহাড় ভেঙ্গে
দেখো-না ঐ সূর্য হাসছে
তুমি বাবা ঘোমে বেঘোর
স্বপ্ন নিয়ে তোমায় ভাসছে।
ডাকছি তোমায় মন বাড়িয়ে
দেখতে এসো আলোর প্রহর
রঙ লেগেছে চোখে আমার
মুগ্ধতায় আজ মনের শহর।

দুজন মিলে দেখবো চলো
পশ্চিমে উঠা সূর্যোদয়
আলো এনে কালো ঠেলে
জাগাবো চলো বোধোদয়!
আঁচল ভরে আলো দিয়ো
কিছু বুক পকেটে রেখো
সেই আলোতেই যাবো হেঁটে
কত সুখ যে তাতে দেখো!
অনেক দিনের পরে তোমায়
পেলাম কত কাছাকাছি
মন ভ্রোমরা দেখো কেমন
আলোয় করছে নাচানাচি।

মিছেই বলো ঘুমাও নি রাত
পরী নাকি ধরছিলো হাত
কথা হলো দেখা হলো
সারারাত ছিলে পরীর সাথ।
ঘুম চুন্নি সেই পরীর পিছু
নিয়েছিলে রাতদুপুরে
পরী নয় কো পেত্নি হবে
মরুক গিয়ে তালপুকুরে।
পেত্নির প্রেমে পরে তুমি
মরছো কি বিরহের কষ্টে?
যেয়ো নাকো আর ওদিকে
দিক হারায় যাবে পথ ভ্রষ্টে।

আমার কথা ভেবে তুমি
মিসই করে গেলে শুধু
দূরে থেকে লও না খবর
যেই লাউ সেই তো মিষ্টি কদু।
স্বপন কি জাগরণে কও
মোর তরে যে হারায়ে যাও
এমন কথা কয়ে কয়ে
বাপু তুমি কি মজা পাও!
মিস করতে করতে নাকি হায়!
তোমার মনটা হলো ক্লান্ত
ভালবেসে ব্যথা বুকে
লাগে যে আজ সবি ভ্রান্ত।
উঁকি দাও না মন জানালায়
বড় বড় কথা ছাড়ো
ছেড়ে আমায় দূরে বাপু
কেমনে তুমি থাকতে পারো!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



