somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী ফাতেমা ছবি
ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

=ফাগুনের এই সন্ধ্যায় চল হেঁটে আসি=

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


©কাজী ফাতেমা ছবি
#চলো_হেঁটে_আসি

এই জানো কি, খুব মিষ্টি হাওয়ার একটি সন্ধ্যা আজ
যত ব্যস্ততা তুলে রাখো, চলো হাঁটি পিচঢালা পথ ধরে
চলো ওড়ে যাই প্রেমে, ভালোবাসায়- হাত ধরো...
আঁধার ঠেলে আগাই সম্মুখপানে যতদুর যায় চোখজোড়া।

ব্যস্ত শহর, মানুষের ভিড়, থাক না- তবু চল হেঁটে বেড়াই
যত ক্লান্তি মনে জমা, ঝেড়ে ফেলি বসন্ত হাওয়ায়
দিতে পারো আজ আমায় একটি দিবস তোমার হতে উপহার
চেয়ে নিচ্ছি, আক্ষেপ নেই,
হারাতে চাই না মৃদুমন্দ হাওয়ার এই বসন্ত সন্ধ্যা।

এমন হাওয়ার আবেশ, নিশ্চিত তুমি ভেসে যাবে মুগ্ধতায়
ফুটপাতে খানিক দাঁড়িয়ে ভাপার ধোঁয়ায় চলো হারাই
বড্ড পাগলামী করার ইচ্ছে আজ,
প্লিজ বলে দিয়ো না এসব ন্যাকামো কিংবা
দিয়োনা বয়সের দোহাই, তবে কষ্ট পাব খুব।

মধ্য আকাশে সাদা মেঘের পরত, তার মাঝে আধেক চাঁদ
আহা কি মায়াবি রূপ, তোমায় দেখাতে ইচ্ছে মনে লোভ
সারাজীবন তো ক্যালকুলেটরেই রাখলে বিভ্রান্ত চোখ দু'টো
মুগ্ধতা কী ভুলেই গিয়েছো বুঝি- আমি তোমায় মুগ্ধতা দিব
এই নেবে? এক ফোঁটা মুগ্ধতা,
না হয় অবহেলায় রেখে দিয়ো বুক পকেটে!

টিভির পর্দায় সেই বস্তাপঁচা টক-শোতেই মন রাখো নিত্য
আরে বাবা এসব ফিরে আসে বারবার হাজার বার
এমন সন্ধ্যা হারালে তুমি হারাবে মুগ্ধতার একটি প্রহর
টিভির পর্দা কিংবা খবরের কাগজে আছেই বা কি বলো?
গুম খুন ধর্ষন আর জঙ্গীবাদি কিংবা কারচুপির নির্বাচন
এসব নিরস আর হতাশার ভিতর হারিয়ে কি সুখ শুনি?

এসো চলো চাঁদ রঙা শাড়ি পরেছি তুমি পড়ে নাও হিমুর হলুদ
বেলী ফুলের পারফিউমে সুভাস গায়ে মেখে ইচ্ছে হারাই
যাবে কি-না বলে দাও, ঠোঁটে স্কচটেপ এঁটে কি এত ভাবছো?
আচ্ছা! তুমি কি ক্লান্ত নও? এমন জীবনে কি সুখ! বলো
বিত্ত ছুঁয়ে নিঃশ্বাস টানো স্বস্তির! কি লাভ! থুয়ে সব যেতে হবে,
তার চেয়ে চলো, মনটাকে সৃষ্টির সৌন্দর্য্যে আপ্লুত করে
চোখের তৃষ্ণা মিটাই
খুব ইচ্ছে আজ রাতের বুকে হেঁটে বেড়াবো।

৩১/০৩/২০১৭
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৮
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×