somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে দেয় জ্বলন্ত আগুনে। হাসিমুখ, মনে অতৃপ্তি, ইচ্ছেগুলো গোপন গোপন হোলি খেলে বুকের উঠোনে।

কথার ভুল, কাজের ভুল, হাসিতে ভুল, নারীর কান্নাতেও যেন ভুল। বুকের গহীনে কত যে কান্নার ঢেউ, সেকি! জানলো কেউ?

আত্মজদের মুখে ফুটাতে হয় হাসি, কর্তার চোখে এনে দিতে হয় মুগ্ধতা। ফরমায়েশের সুতোয় বাঁধা নারী, ভাঙা স্বাধীনতার ডানা। ওড়তে গিয়েও ফিরে আসতে হয় পিছুটানে।

নারী রোজগারের কড়িতেও স্বাধীনতা হারিয়ে সাঁতার কাটে অবহেলার নদীতে। তুচ্ছ তাচ্ছিল্যেতার সীমায় পা রেখেও ঠোঁটে হাসি, যেন সংসার পেয়েই তার পাওয়া হয়ে গেল একশত সাত সমুদ্দুর সুখ।

বাঁধা বিপত্তির মুখে ছাই ছুঁড়ে কোন নারী স্বাধীনতার উঠোনে পা রাখলেই তার কপালে বেহায়াপনার লাগে তকমা।

মুখ গুঁজে কথার অপমান সয়ে কত কত নারী টানছে নিরবে সংসারের ঘানি। কয়টা নারী পেয়েছে শুনি, এক গুচ্ছ ফুল, এক গাঁছি কাঁচের চুড়ি, বেলীর মালা অথবা বর্ষার কদম?

কয়টা নারী পেয়েছে সহসা সারপ্রাইজ! বলে বলে না পেয়েই নারী ইচ্ছেগুলোর মুখে ছিপি লাগিয়ে করে যায় সুখে নৈমিত্তিক কর্ম। নারীর ইচ্ছের মূল্য এক আনা দুই সিকি, অচল অচল অচল।

নারীর রক্ত ছোঁয়া স্বজনদের রাখা হয় অবহেলার পাত্রে। মূল্যহীন স্বজন'রা বুঝেও না বুঝার ভান ধরে হাসিমুখে বরণ করে নেয় অবহেলা।

পুরুষতান্ত্রিক এই সমাজ, নারীরা হলোই বা শাসক। পুরুষ হওয়ার দম্ভ থামাতে কে পেরেছে আর!

এ করো না,ও করো না, এখানে যেয়ো না, লিখো না, করো না সাহিত্য চর্চা, কত শত বিপত্তি নারীর চলার পথে, এমন পথ কতজন আর পেরেছে ডিঙাতে!

তবুও কত নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প। সে গল্প নারী একাই পড়ে সুখে হয় আত্মহারা। একদিন অতল গহবরে তলিয়ে যেতে যেতেও নারী হেসে ওঠবে খিলখিল, বলে যাবে তার পরাধীনতায় বেঁচে থাকার গল্প। সে গল্প শুনে কী পুরুষ অনুতাপে পুড়বে?
©কাজী ফাতেমা ছবি
০৭/১১/২০২২

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×