somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ফুলের ছবি (ছB Bloগ)=

১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



=মনটা এমন চাই=
এমন চাই মন, যেমন ফুটে থাকে ফুল
উচ্ছল, ফুরফুরে, রঙিন, থাকুক বুক জুড়ে কিছু ভুল;
এমন চাই মন, হাসি খুশি আর মুগ্ধতায় আক্রান্ত
থাকুক প্রজাপতি, উড়ুক চড়ুই, সজীবতায় পূর্ণ
থাকুক মনের শুরু হতে প্রান্ত।

বিভিন্ন সময়ে তোলা কিছু ফুলের ছবি। ছবিগুলো এস নাইন প্লাস দিয়ে তোলা। আশাকরি ভালো লাগবে।

০২। =মন ঘাসফুল না লিলিয়ামের মত হউক=
মন কেন ঘাসফুল হবে, পদতলে থাকবে সে
মন হোক লিলিয়াম এর মতন, উঁচুতে দাঁড়িয়ে যে থাকে হেসে
বড় পাপড়ি, বড় দিল
আমার সাথে লিলিয়ামের খুব মিল।



০৩। =গোলাপী রঙে মিশে আছে মন=
কী এক মিহি রঙ,গোলাপী রঙ নাম তার
সবুজের বুকে সে পাপড়ি মেলে কাঁটে সাঁতার;
মন আমার গোলাপী রঙে আজ আছে মিশে
আমিও ডানা মেলে দাঁড়াই, হারাই সুখের দিশে।



০৪। =একটি সূর্যমুখী যেন সকালের আলো=
তুমি কী ভোর দেখেছো?
চিনো কী ভোরের আলো?
কখনো মনে হলুদ স্বপ্ন এঁকেছো;
আচ্ছা সকালের আলো কী তোমার
লাগে ভালো?
সূর্যমূখী ফুলের রঙ চিনো? ভোরের আলোর সাথে আছে কী মিল?
হলুদ রঙ মন আমার...তুমি দুপুর আমি সকাল
সকাল ভাবলে মন, কী যে সুখ হয় দিলে ফিল।



০৫। =তুমি আমায় একটি বিকেল দেবে?=
বিকেল দাও আমায়, তোমাকে দেব ফুরফুরে একটি বেলা
যেখানে দাঁড়ালে ঠায়, মনে দেবে সুখের দোলা;
এক বিকেলে সবুজ মাঠে মন হারাবে, যেখানে মিহি রঙ ফুল ফুটে?
একটি স্নিগ্ধ প্রহর দেব তোমায়...তোমার বিষণ্ণতা যাবে
নিমেষেই টুটে।



০৬। =তুই অবহেলিত এক ফুল=
তুই নয়নের তারা, তুই অবহেলিত ফুল;
তুই মাটি ছাড়াও বেঁচে থাকিস, কী করে ভেবে পাই না কূল
তুই তোর সৌন্দর্য বিলাস অনায়াসে এখানে সেখানে,
তোকে যে পাই আমি সবখানে;
তুই আমার মত তুচ্ছ তাচ্ছিল্যেতায় বাস করিস
মনে তবু রঙিন স্বপ্ন হরদম গড়িস।



০৭। =নীল কেন বিরহ রঙ=
বেদনায় নীল হই কী না জানি না সে
হরদম বিরহকেই পাই পাশে;
নীল কেন পুড়ায় জ্বালায়
সুখ কেন আমি ছেড়ে পালায়।
নীল তো ভালোবাসার রঙ, নীল ভালোবাসি
সেই নীলই আবার কেড়ে নেয় ঠোঁটের হাসি।



০৮। =যদি ভালোবাসো আমায়=
গোলাপ দিয়ো
ও প্রিয়
যদি ভালোবাসো আমায় অল্প,
যদি বুকে জমা হয় প্রেমের গল্প;
রঙিন গোলাপ দিয়ো উপহার,
সে ফুল হোক তবে প্রেমের মনিহার।



০৯। =বুকের উঠোনে সুখ পাখিদের মেলা=
বুকের উঠোনে রুয়ে দিই সুখ ফুল
পাপড়ি মেলে সুখ ফুল'রা ফুটে,
অল্পতেই চোখে মুগ্ধতা পাই অতুল;
যত বিষাদ মনের, যায় নিমেষে টুটে।



১০। =ঘ্রাণে মাতাল একটি প্রহর আমার হউক=
এমন একটি প্রহর আমার হউক, যখন বসে থাকি কোথাও
গোলাপের ঘ্রাণ আসুক উড়ে, দীর্ঘশ্বাসগুলো হউক উধাও;
নাই বা থাকলো কেউ পাশে, এমন মূহূর্ত আমার কেবল;
আমি ফুলেল প্রহর চাই,সবুজ বাগান চাই, যেখানে ঘ্রাণ ছুটে আসে প্রবল।


সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×