somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ব্লগে ১৪ বছর=

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেমন করে করে এই ব্লগে ১৪ বছর হয়ে গেল। মনে হয় অইতো সেদিনই। যে সময়ে এখানে সাইন ইন করেছি। তখন অনেক ব্লগ ছিল। বেশী জনপ্রিয় ছিল প্রথম আলো ব্লগ, প্রথম আলো ব্লগে খুব মজা হতো। কমেন্টে কমেন্টে আড্ডা হত। এই ব্লগে আমি কম আড্ডাই দিয়েছি। খালি পোস্ট করতাম । মন্তব্যের উত্তরও দিতাম না। কারণ অনেক ব্লগে বিচরণ করার কারণে।

• এজন্য আমার এমন হয়েছে :D
• মন্তব্য করেছি: ২৩৮১২টি
• মন্তব্য পেয়েছি: ২৭৭৯১টি

আসলে তখন তিনটা ফোরাম ছিল বেশ সরগরম। প্রজন্ম ফোরাম, আড্ডার আসর, রঙমহল এগুলাতে বেশী মজা হত। সামু ব্লগ প্রথম প্রথম আমার কবিতাগুলোকে প্রায়ই নির্বাচিত পাতায় নিয়ে যেত। তখন কেউ একজন মন্তব্য করেছিল কেন আমার পোস্ট নির্বাচিত পাতায় নেয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন যে আমি মন্তব্যের উত্তর দেই না তাই। তারপর থেকেই মন্তব্যের উত্তর দেয়া শুরু করেছিলাম। এখানে এসে কত সুহৃদ যুক্ত মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ। কত আপু পেয়েছি । ব্লগে আসলে সবাইকে কত আপন মনে হয়। কিছু আপুদের হারিয়ে ফেলেছি। শেষ পর্যন্ত করুণাধারা আপু ছিল এই আপুও আর আসে না। টিকে আছি আমি শায়মা আপু।

ওমেরা আপু, মুক্তা আপু, জুন আপু (জুন আপু মনে হয় মাঝে মাঝে আসে), মিরডডল আপুও কম আসে এখন, আসলেও আমার পোস্টে আপুর দেখা পাওয়া যায় না। জুনাইদ ভাইয়া (নীল আকাশ)আর আসে না। তারেক ফাহিম ভাইয়াও আগে আমার পোস্টে মন্তব্য করতেন। এখন আর দেখি না উনাকে। শাহাদাত ভাই (সত্যের ছায়া), লিটন ভাইয়া, লিলিয়ান আপু, মনিরা আপু। স্মরণ করছি খায়রুল আহসান ভাইয়াকে, স্মরণ করছি আহমেদ জি এস ভাইয়াকে। স্মরণ করছি কাজী আবু ইউসুফ রিফাত, এবং নেওয়াজ আলী ভাইয়াকে। ঢুকিচেপাও নাই আর। পদাতিক চৌধুরী ভাইয়া,স্মরণ করছি গরল, ইসিয়াক ভাইয়াকে। দুইজন প্রিয় মানুষ চিরতরে হারিয়েছেন, নুরু ভাইয়া আর নয়ন ভাইয়া আল্লাহ উনাদেরকে জান্নাতে ঠাঁই দিন। আরও অনেকেই আছেন এই মূহুর্তে মনে করতে পারছি না। বুড়া মানুষ স্মৃতিশক্তি কমে গেছে।

ব্লগ একদিন বন্ধ থাকলে মন খারাপ হয়। মনে হয় অনেক প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলবো। অনেকেই ফেসবুকে নাই, ব্লগ হারিয়ে গেছে উনাদেরকে হারিয়ে ফেলবো। ভুয়া মফিজ ভাইয়াও ফেসবুকে নাই। তিনিও ব্লগে আসেন না। আমরা আছি আপনাদের অপেক্ষায় মাঝে মাঝে আসবেন কিন্তু। হয়তো একদিন থাকবো না এখানে। স্মৃতির পাতায় আমার অখাদ্য কুখাদ্য লিখাগুলো পড়ে থাকবে । কেউ পড়বে, কেউ দোয়া করবে, কেউ রাখবে স্মরণে আমাকে।



এখানে এই বাড়ীতে আমরা আছি একই সাথে
প্রিয় মানুষেরা একে অন্যের কাছাকাছি
ধরে আছি অদৃশ্য হাতে;
কেউ রেগে গিয়ে হেরে যায়, কেউ তর্কে যায় জিতে
কেউ ঝগড়ায় দেয় মন,মন্তব্য তিতে।

এখানে এই ব্লগ বাড়ীতে আছি আমরা
আছি লিখায় গল্পে আড্ডায় মাতোয়ারা
আনন্দ হাসি আর দুঃখ, কিছু সুখ মেখে
এখানে আসছি, কিছু স্মৃতি যাচ্ছি রেখে।

কেউ ছড়াচ্ছি বিদ্বেষ, কেউবা কপি পেস্টে রাখছি হাত
বাক বিতন্ডা আর খুঁনসুঁটি, কেউ বা কাউকে
কথা দিয়ে দিচ্ছি আঘাত,
কেউ আবেগী মন নিয়ে এখানে এসেছিল
সেই মন কেউ কটু কথা করে দেয় এলোমেলো।

পড়ছি কিছু উদ্ভট কথা, উদ্ভট মানুষের মন
দেখছি কী করে কবিতায় কেউ ছড়াচ্ছে সুখ শিহরণ
কেউ গল্প, কেউ বা ছড়ায় ছড়াচ্ছে প্রতিভা
কিছু জ্ঞানী মানুষ ছড়াচ্ছে...তাদের মেধার বিভা।

ভালো লাগে এখানে,এখানে আসি তাই রোজ
কেউ হয়তো বাসে না ভালো
আবার অনেকেই রাখে মনের খোঁজ,
আমরা তো অমর নই, অযথা যেন না বাড়াই কারো প্রতি কারো ক্ষোভ
সবার সাথে হৃদ্যতা রাখতে চাই
সবাই বন্ধু অথবা বোন হতে মনে যে লোভ।

কবি হতে কেউ আসেনি, লেখক হতেও হয়তো না আসেনি কেউ
তবে কেন হেয় করতে হয়....
তার বুকে কেন হবে তুলবো কষ্টের ঢেউ;
যোগ্যতা অথবা মেধা যেমন যার, লিখুক না মন খুলে
আমরা এক পরিবার, হিংসা বিদ্বেষ না হয় যাই চিরতরে ভুলে।

সময় নেই আর, দিন ছোট, সময় খুব পাওয়া যায় হাতে। সবাই ভালো থাকুক। সুন্দর ভাবে ব্লগিং করুন। বিদ্বেষ ছড়াবে না এখানে। মিলেমিশে থাকার আনন্দ অনেক। একে অন্যের পিছনে লেগে কী লাভ। শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×