=ফেলে এসেছি গাঁয়ের আকাশ=
১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলে এসেছি মায়া মমতা, আদর স্নেহ
ফেলে এসেছি চিরচেনা আকাশ
ধুলো উড়া পথ, জলে ভরা পুকুর
আর ঘাসফুল,প্রজাপতি প্রহর।
চেনা আকাশে ছিল শুভ্র মেঘেদের ভিড়
ছিল পাখিদের উড়াউড়ি
ছিল কিছু কালো মেঘও
আর ছিল স্বচ্ছ আলোর আস্ফালন।
নিয়ে এসেছি দীর্ঘশ্বাস,
মা বাবার জন্য চোখে জল
নিয়ে এসেছি দুশ্চিন্তা সমুদ্দুর
আর নিয়ে এসেছি কিছু আকুতি
তাদের কাছে আবার ফেরার।
রেখে এসেছি আল্লাহর ভরসায়
বুড়ো মা বাবা,
আর মিহি ঘ্রাণ তাশীদ বাবাই’র
আর মৃদু হাসি মুখ তায়িব্যার।
ঝিরিঝিরি কুয়াশার নাচন ফেলে এসেছি
ঝুপ ঝাড়ে বুনোফুল
হাসনাহেনার ঘ্রাণে মাতাল সময়
এবেলা বড্ড হাঁসফাঁস উতলা মন আমার।
ইচ্ছে করে ফিরে যাই চেনা পথে
চেনা আকাশে রাখি চোখ
পুকুর পাড়ে বসে থাকি আনমনা
ইচ্ছে করে মায়ের আঁচলের নিচে থেকে যাই অনন্তকাল।
©কাজী ফাতেমা ছবি
১৬-০১-২০২৪
নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১(আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-২ (আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৩ (আকাশ ভালোবেসে)আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৫(আকাশ ভালোবেসে নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৬(আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৭(আকাশ ভালোবেসেনীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৮(আকাশ ভালোবেসে) নীল আকাশের প্রান্ত ছুঁয়ে -৯(আকাশ ভালোবেসে)
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন