somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচিত সাংসদ !!

১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলেছেন, একজন নির্বাচিত সাংসদ কী করে নিজের খেয়ালখুশিমতো গুলি ছোড়েন?
ইয়ে-মানে ,অনির্বাচিত বা যারা নির্বাচন করে পাস করতে পারেননি বা নির্বাচনই করেননি, তারা কি ‘নিজের খেয়ালখুশি মতো গুলি ছোঁড়তে পারবেন ?
কে করবে কার সালিশ !! যাকগে, সালিশ ছেড়ে আসেন আমরা বরং এমপি সাহেবকে মালিশ করি,যেহেতু তিনি 'নির্বাচিত ', সেহেতু তিনি অন্যের খেয়ালখুশিমতো গুলি ছোড়বেন না। তাছাড়া তিনি আইন পাশ করেন। তাই আইন তার জন্য প্রযোজ্য নয়। প্রয়োগ করা উচিতও নয়। একজন এমপি যদি যাকে-তাকে, যখন-তখন ইচ্ছে মতো গুলিই করতে না পারেন, তাহলে সে আবার কিসের এমপি ?! তাছাড়া ৫ জানুয়ারীর লাইসেন্স প্রাপ্ত এমপি বলে কথা। হাতটা তো ঝালিয়ে রাখা দরকার,কখন-কোথায় দরকার পড়ে ৷ যার বা যাদের দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাদের উপর দিয়ে তো আর প্র্যাকটিস ঝালাই করা যায়না !!
এম পি সাহেবের হাতের টিপ খুবই ভালো, আট বছরের শিশুর দুই পায়ে দুইটা পিস্তলের গুলি লাগানো চাট্টি খানি কথা নয়।এই তো কিছুদিন আগেও রাস্তায় জ্যাম ছিল বলে একজন গুলি করে দু‘জনকে মেরে তার বিরক্তি প্রকাশ করছেন। অথচ এমপি সাহেবের কি দয়ার শরীর,তিনি যে বুক বা মাথা বরাবর গুলি করেননি,একেবারে মেরে ফেলেননি, সেটাই ঐ শিশুর ভাগ্য! চাইলে তো তিনি গুলিটা তার বুকে বা মাথাতেও করতে পারতেন,কিন্তু তা করেন নি। পায়ে করেছেন। তাও আবার করেছেন মাতাল অবস্থায়,একেবারে নিখুত নিশানা। অলিম্পিকে স্বর্ন পাবার মত প্রতিভা। পরবর্তী অলিম্পিকে আমরা একটি স্বর্ন পদক পাবো,মাশাল্লাহ !!

বাংগালী প্রতিভার মূল্য দিতে জানেনা। এই খুশিতে যেখানে মিলাদ দেওয়া দরকার !! সেখানে বেরসিক পুলিশ পিস্তল দুটো জব্দ করেছে। অবশ্য অসুবিধা নেই ১৫ লাখ টাকার ১৫ টাকা পুলিশকে দিলেই আবার তিনি পিস্তল পেয়ে যাবেন। গ্রেফতার হওয়ার আগেই জামিনও পেয়ে যাবেন,ইনশাল্লাহ।

"আমরা সবাই 'রাজা' ....আমাদেরই রাজার 'রাজত্যে'; নইলে মোদের রাজার সনে মিলবো কি শর্তে ...... আমরা সবাই 'রাজা' !!" এতদিন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধু সমালোচনাই করেছি।শেষ কবে তার প্রশংসা করেছি মনে পড়ে না। এই কালচারটা চালু করার জন্য আজ তাঁর প্রশংসা না করে পারছি না।আমারও একটা পিস্তল দরকার । হোটেলে খেতে গেলাম তরকারিতে লবন কম , দিলাম ম্যানেজাররে ফুটা কইরা। রিকশাওয়ালা ভাড়া বেশি চেয়েছে তারেও দিলাম, ঠাস কইরা। ব্যাংক এ লাইনে দাড়ানোর টাইম নাই,দিলাম সামনের গুলারে হোতাইয়া। মন খারাপ, ছাদ থেকে ছাদে বন্ধুরা ঠাস ঠাস করে কিছু বিনিময় করলাম।কি মজা !!

পুনশ্চঃ তৃতীয় বিশ্বযুদ্ধের গন্ধ পাচ্ছি। যে কোনো সময় সামান্য একটু ‘স্ফুলিঙ্গ-তেই শুরু হতে পারে তা, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক জোট ন্যাটোর প্রতিপক্ষ হতে পারে চীন ও রাশিয়া। বিশ্বে প্রতিনিয়ত যেসব অন্যায় আর অনৈতিক ঘটনা ঘটছে, লেখালেখি করে তা সমাধান করা যাবে না। ভাবছিলাম দেশে চলে যাবো।দেশে গিয়ে আলুর ব্যাবসা করবো।কিন্তু সেই আশায়ও গুড়েবালি।ইমাম সাহেবের কথা তো আর ফেলতে পারিনা!কি যে করি!এদিকে টাকা পয়সারও টানাটানি যাচ্ছে। আপনাদের মধ্যে, হাত চুলকায় এমন কেউ আছেন, প্রথমে আমার পায়ে গুলি করে পরে ১৫ লাখ টাকায় আপোষ করার চেষ্টা চালাবেন? এমপি হলে ভাল হয় তবে এমপি না হলেও চলবে (নগদে)।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×