somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

**মাইক্রোব্লগ**: সম্প্রতি কি সিনেমা দেখলাম

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
The Iceman, USA, 2013


টাইম ম্যাগাজিন বছরের সেরা দশ পারফরম্যান্সের তালিকায় এই ছবির প্রধান চরিত্র রিচার্ড কুক্লিনস্কির অভিনেতা মাইকেল শ্যাননের নাম উল্লেখ করায় ছবি দেখার আগ্রহ তৈরী হয়েছে। রিচার্ড একজন ভাড়াটে খুনী – গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তার পরিবারও জানত না তার এই পেশা সম্পর্কে। বলা হয় সে প্রায় একশ খুন করেছিল। সত্যি ঘটনার উপর নির্মিত এই চলচ্চিত্রে গুরুত্ব পেয়েছে পরিবারের কাছ থেকে গোপন করে রাখার বিষয়টি – পাশাপাশি তার এই জগতে প্রবেশ এবং বের হওয়ার ঘটনাবলী। স্টোরি টেলিং ঠিক পছন্দ হয় নি। শ্যাননের এক্সপ্রেশন দারুন, কিন্তু বয়সটা ঠিক যথোপযোগী ছিল না সম্ভবত।
রেটিং: ৩.৫/৫

The Lone Ranger, USA, 2013


জনি ডেপ এবং আর্মি হ্যামার অভিনীত ওয়েস্টার্ণ ফিল্ম। ওয়াল্ট ডিজনী প্রোডাকশন। লোন রেঞ্জার একজন মাস্ক পরিহিত ওয়েস্টারর্ন ক্যারেক্টার যার সহযোগী একজন নেটিভ ইন্ডিয়ান এবং দুজনে মিলে অন্যায়ের প্রতিবাদ করে বেড়ায়। এটা একটা ফিকশনাল চরিত্র। জনি ডেপ ইন্ডিয়ান চরিত্রে অভিনয় করেছে। হালকা মুডের ছবি – জেনে শুনেই দেখতে বসেছিলাম। কিন্তু ছবিটা যে কমেডি ঘরানার সেটা জানা থাকলে হয়তো দেখতাম না। ওয়েস্টার্ণ সিনেমার ক্ষেত্রে সিরিয়াস সিনেমাই পছন্দ – কমেডি নয়। বাচ্চাদের ছবি – নিখাদ বিনোদনের জন্য দেখা যেতে পারে।
রেটিং: ৩/৫

The Hidden Face, Columbia, 2011


কলম্বিয়ার ছবি জেনে এই ছবিটি দেখা। এর আগে কলম্বিয়ান আর কোন ছবি দেখেছি কিনা মনে করতে পারছি না। একজন স্প্যানিশ অর্কেষ্ট্রা কন্ডাকটর এর এক গার্লফ্রেন্ড চলে যাওয়া/হারিয়ে যাওয়ার পরে নতুন একজন গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশীপ শুরু এবং তার বাড়িতে নতুন গার্লফ্রেন্ডের অদ্ভুত সব অভিজ্ঞতাকে নিয়ে এই ছবির কাহিনী। ধাঁচটা হরর, থ্রিলার হলেও এই ছবির বিষয়বস্তু ভালোবাসাকে কেন্দ্র করে মানবমনের বিভিন্ন জটিল দিকের উপস্থাপন।
ছবির মিউজিক বেশী ভালো লাগল অন্য দিকগুলোর তুলনায়। চরিত্রের সংখ্যা খুব কম। এবং বাজেটও বোধহয় বেশী ছিল না – খুব সিম্পল স্টাইলে নির্মান। ছবি দেখার পর জানা গেল – বলিউডে মার্ডার থ্রি এই ছবির রিমেক। মার্ডার কোনটাই দেখা নেই, তাই তুলনা করা গেল না।
রেটিং: ৪/৫

Rocky, USA, 1976


এই সিনেমাটি দেখা উচিত ছিল অনেক আগেই, কিন্তু সিলভেস্টার স্ট্যালোনের সিনেমা বলেই আগ্রহ কম ছিল এবং ডাউনলোড করারও অনেকদিন পরে দেখা হল। রকি বালবোয়া নামে ফিলাডেলফিয়ার এক বক্সার চরিত্রের উত্থান নিয়ে সিনেমার গল্প। স্টোরি সিলেভস্টার স্ট্যালোনের, তিনিই প্রধান অভিনেতা। বক্সিং না, বরং একটা খুব সাধারণ দরিদ্র আমেরিকানের জীবন এবং প্রেম-পারিবারিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে এই ছবিতে।
সিনেমার নির্মান ইতিহাসও দারুন। সব মিলিয়ে এক মিলিয়ন ডলারের কিছু বেশী ব্যয়ে নির্মিত এই ছবিটি ব্যবসা করেছিল ২৫৫ মিলিয়ন ডলার, তিনটে ক্যাটাগরীতে অস্কার জিতে নিয়েছিল, নমিনেশন পেয়েছিল দশ ক্যাটাগরীতে। স্ট্যালোনের প্রস্তুতি দৃশ্যের একটি ছিল ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্ট এ। পরবর্তীতে সেখানে রকি বালবোয়া’র একটি ভাস্কর্য স্থাপন করা হয়। আরও বিস্তারিত জানার জন্য উইকিপিডিয়া দেখা যেতে পারে।
রেটিং: ৫/৫

দারাশিকো'র ব্লগ
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×