somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসলেই এক মাসে স্পেনিশ ভাষা শেখা সম্ভব

০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রয়োজনীয় ৫০০০ শব্দ এবং ১০০০ বাক্য শিখলেই কাজ চালিয়ে নেওয়ার মত একটি ভাষা শেখা হয়ে যায়। সাথে শুধু ঐ ভাষার Sentence Structure টা জানতে হবে। ৫০০০ শব্দ নিয়ে পরে আসছি। আজকে স্পেনিশ ভাষার Sentence Structure শিখি। শুধু ৫০০০ শব্দ এবং Sentence Structure শিখে ভাষাটি রপ্ত করা সম্ভব। নিচের পাঁচটি ধাপ মনে রাখলে স্পেনিশ ভাষায় কাজ চালিয়ে নেওয়ার মত Sentence তৈরি করা যাবে যদি প্রয়োজনীয় শব্দগুলো জানা থাকে।

১। ইংরেজি ভাষার মত স্পেনিশ ভাষায়ও প্রতিটি sentence এ subject এবং verb থাকে। একটি Sentence গঠন করে দেখা যাক-
ধরা যাক, একজনের নাম Juan, যদি বলতে হয়- “জুয়ান লেখে (Juan writes)”, তাহলে স্পেনিশে তা হবে- “Juan escribe”। এখন যদি জুয়ান সম্পর্কে বলা হয় “সে ভালো লেখে” বা “He writes well" স্পেনিশে তা হবে “Escribe bien” অর্থাৎ স্পেনিশে Subject একবার জানা হয়ে গেলে আবার তা বলার দরকার নেই।
কিন্তু যদি বলা হয় “সে লেখে” তাহলে “Él escribe”

২। স্পেনিশে Adjective noun এর পরে বসে।
যদি বলা হয় “নীল চোখ” ইংরেজিতে হবে- “Green eye" কিন্তু স্পেনিশে হবে "ojo verde" ojo অর্থ চোখ, verde অর্থ নীল। অারেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্পেনিশে Noun Plural হলে Adjective ও Plural হয়ে যায়। যেমন, “Green eyes" স্পেনিশে হবে “ojos verdes”

৩। স্পেনিশে Adverb এর ব্যবহার ইংরেজি ভাষার মতই। ইরেজি ভাষার মত স্পেনিশেও Adverb Verb কে বর্ণনা করে।
যেমন, ১. “Juan lee rápidamente” (Juan reads quickly)
২. “Juan canta mal” (Juan sings badly).
ইংরেজি ভাষার মত স্পেনিশেও Adverb ঘুরেফিরে বসতে পারে।
যেমন, ১. Juan escribe lentamente. (Juan writes slowly)
২. Lentamente escribe Juan. (Slowly writes Juan)
স্পেনিশে বেশিরভাগক্ষেত্রে “-mente” যোগ করে Adverb গঠন করা হয়।

rápido/rápida, → rápidamente
lento/lenta → lentamente
perfecto/perfecta → perfectamente
* খেয়াল করার বিষয়- “-mente” ‘র পূর্বের বর্ণটি সবসময় a হয়, o থাকলেও তা পরিবর্তীত হয়ে যায় ।

কোনো adjective এর শেষ বর্ণটি যদি a/o না হয় তাহলে শুধু mente যোগ করে দিলেই চলে।
যেমন, difícil (difficult) হবে difícilmente.

তবে সবক্ষেত্রে mente যোগ করে Adverb গঠন করা হয় না, কিছু ব্যতিক্রম রয়েছ। যেমন,
bueno → bien
malo → mal

৪। স্পেনিশে না বোধক বাক্য তৈরি করা খব সহজ। শুধু verb এর পূর্বে no বসিয়ে দিলেই হয়ে যায়।
“Juan escribe” (Juan writes) না-বোধক হবে “Juan no escribe” (Juan doesn’t write).
ইংরেজিতে double negative ব্যবহার করা না গেলেও স্পেনিশে double negative ব্যবহার করা যায়।
যেমন, “no me gusta nada” (“I don’t like nothing”) এখানে দুটো না-বোধক শব্দ রয়েছে- no এবং nada (nothing), ইংরেজি ভাষায় এভাবে দুটো না-বোধক শব্দ একসাথে ব্যবহার করা যায় না, কিন্তু স্পেনিশে যায়।

৫। তিনটি উপায়ে স্পেনিশে প্রশ্ন তৈরি করা যায়:
স্পেনিশে subject এর পূবে verb নিয়ে আসলেই প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যায়। প্রশ্নবোধক চিহ্নটি উল্টো করে sentence এর শুরুতে দিতে হয়।
যেমন, “Juan cocina” (Juan cooks) হবে “¿Cocina Juan?” (Does Juan cook?).
এর চেয়ে সহজ উপায় হচ্ছে, শুধু প্রশ্নবোধক চিহ্ন যোগ করে দিলেই স্পেনিশে প্রশ্ন করা হয়ে যায়।
যেমন, “Juan cocina” হবে “¿Juan cocina?”
ইংরেজি ভাষা মত স্পেনিশেও tag ব্যবহার করা হয়। তবে বিষয়টি খুব সোজা। এক্ষেত্রে বাক্যের শেষে শুধু yes বা no ব্যবহার করলেই চলে।
যেমন, “Juan cocina, ¿no?” অথবা “Juan cocina, ¿es verdad?” ইংরেজিতে- “Juan cooks, doesn’t he?”

# স্পেনিশ এবং ফ্রেঞ্চ ভাষা শেখার জন্য ফেসবুকে “ম্যাগাজিন অক্টোপাস” নামক একটি পেজে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে লেসনগুলো পেয়ে যাবেন। এখানে আমার আইডিতে চোখ রাখলেও লেসনগুলো পাবেন। স্পেনিশ শেখার বইটি পাবেন আগামী বইমেলায় (২০১৭)।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×