পার্লারে গেলেই আন্টিটা বলে- এই মেয়েটাকে আমি কবে বউ সাজাবো?
আর আমি মনে মনে বলি-" আন্টি আমাকে যে বউ সাজাবে
সে বউ সাজানো ভুলে যাবে" - আজ জোরে জোরে বলছি...!
কারন যে ভুত্নি সাজ পার্লারে দেয়া হয় তা দেখলেই ভয় লাগে বিশেষ করে চোখেরটা, আর সেই সাজে নিজেরে দেখলে আমার মনে হয় আমি এমন চিৎকার দিবো যে- আন্টি সাজানোই ভুলে যাবে!যদিও জানি- এ ছাড়া উপায়ও নেই!
কিন্তু ভাবি- আমাকে সাজাচ্ছে আর আমি বলছি আমাকে এইটা দিয়েন না,
ওইটা দিয়েন না...এটা কম দেন... ওটা এমন করে দেন...হাহহা!
এইসব শুনলেই তো যিনি সাজাবেন তিনি সব ভুলে যাবেন... !
** বাংলাদেশে সাজানো খুব কম বউ এর-ই ( যে কয়টা আমি দেখেছি) চোখের সাজ পছন্দ হয়েছে ! জানি না এরা চোখটাকে এত বেশি ভুত্নী বানায় কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


