> তুই যে লং স্কার্ট গুলি পড়িস, কত দিয়ে কিনিস? ( বাপজান জানতে চাইলো?)
> বললাম- ১০০- ২৫০ এর মধ্যে !
>ফকিরনি তো ফকিরনির মত চিন্তা/ভাবনা!
>বললাম- কেন?
> বাপি বলল- প্রিন্স বাজারে তোদের ড্রেস গুলি কেনার সময় একটা লং স্কার্ট দেখলাম- ১৭০০/ টাকা!
>বললাম- আনলা না কেন?
>বাপি দুষ্টুমির হাসি দিয়ে বলে- টাকা নাই! তুই জানিস না, এবার চিকিৎসা করাতে গেছি!
>আমিও একটু মজা করে বললাম- " বাপি, আমাদের সব রকম অ্যাবিলিটি থাকা সত্ত্বেও আমরা সব সময় সিম্পিল লাইফ লিড করেছি- তাই ১০/২০ হাজার টাকার জামার চেয়ে অল্প দামের ড্রেস পড়তে খারাপ লাগে না...! বরং অইসব হাব্রিজাব্রি ড্রেস বেশি দাম দিয়ে কিনে পড়তেও ইচ্ছে হয় না!
>> বাপি বলল- আমি জানি! শোন , আল্লাহ্ অল্পতে তুষ্টি মানুষকে পছন্দ করে- ! তোদের সেরকম চাহিদা কখনো দেখিনি বলেই- গর্ব করি!খুব-ই ভাল কথা এটা!
>>আমিও মজা করে বললাম- শোন , তাই বলে মনে করিও না বিয়ের লেহেঙ্গাটা ১ লাখের নীচে আসবে।। !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


