Ø আমি তো বলেছি, ভুল করলে আমি ক্ষমা চাইবো! আর কতবার চাইবো বল? কত কি বলেছিস! এভাবে কেউ বলে- বল? বলেছি তো ভুল করেছি!ফোন ধরিস না কেন?
Ø একটু আগে তোর কথাই ভাবছিলাম। যাই হোক -আমি সরি রাগের ঠেলায় অনেক কিছু বলেছি তোকে! ঘুমাস নি? মোবাইলে এখন টাকা নেই সোনামনি! তুই তো জানিস তোর ফোন আমি ধরবো না ! কাল কথা হবে!
Ø ফোন ধর! কেন আমাকে অভাবে এতসব বাজে কথা বললি? আমি ও রকম? তুই কি করে ভাবলি - আমি তোকে ঘরে রেখে অন্য কারো সাথে...! ছি!ছি!
Ø এখন ঝগড়ার মুড নেই!শোন, আমার সাথে মজা করেছিস আমি মোটেও রাগ বা কষ্ট পাইনি কিন্তু আমার কসম দেয়ার পরও তুই যখন মিথ্যে বলেছিস তখন অনেক কষ্ট পেয়েছি! আই লাভ ইউ সুইটি!
Ø আমি বুঝিনি! কতবার বলবো ? আমি ভাবিনি তুই কসম নিয়ে এত সিরিয়াস হয়ে যাবি কিংবা এইসব তুই মানিস! এরপর তো আমি স্বীকার করেছি- যা বলেছি তা সব ফান ছিল! তবুও তুই এমন করলি? তুই জানিস না! কাঁদলে আমার জ্বর হয়! আমি সারারাত বসে ছিলাম... কেঁদেছি ...তারপর তোর কাছে ক্ষমা চাইতে ফোন করেছি!
Ø লক্ষী সোনা আমার! নামায পড়ে একটু ঘুমিয়ে নে! আমি রাত ১০টার পর তোকে ফোন দিয়েছিলাম কিন্তু তোর মোবাইল বন্ধ ছিল! যাই হোক-এখন শান্তি চুক্তি! আই লাভ ইউ জান!
Ø তাই বলে কেউ এমন ভুল বুঝে? এভাবে বলে?
Ø ভুল বোঝাবুঝি - মনমালিন্য - মান-অভিমান সম্পর্কের -ই একটা অংশ ! আমার জানটাকে অনেক অনেক আদর! আয় বুকে আয় সোনা মানিক।অনেক অনেক আদর। ভালবাসি!
Ø অইভাবে আমাকে বললি কেন? তুই কি বুঝতে পেরেছিস কতটা কষ্ট পেয়েছি?
Ø আর বলবো না জান! দেখ- আমার জানটাকে বুকে নিয়ে বারান্দায় বসে আছি...আকাশ দেখছি-- সোনামনিটা বুকে মাথা রেখে এখন ঘুমাবে... আদর।আদর!
Ø খুব ভাল লাগছে এখন তাই না? আমার জ্বর !আমি যদি মরে যাই খুব খুশি হবি তাই না?
Ø না রে সোনামনি না! খুব খারাপ লাগছে!কাছে আয়- দেখ- সোনামনিটাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি-চুলে বিলি কেটে দিচ্ছি।। অনেক অনেক আদর! আই লাভ ইউ সোনা বউ! আর কোন কথা নয়! এখন শান্তি চুক্তি বউ! এবার চুপ করে লক্ষী বউয়ের মত ঘুমা! না ঘুমালে...দিমু কিন্তু কইলাম!
Ø কি দিবি? মারবি আমাকে?
Ø না রে গাধি!
Ø তাহলে?
Ø আয়- কানে কানে বলি!
Ø থাক বলতে হবে না! ঘুম পাড়িয়ে দে! মরে গেলে তোর কোলেই মাথা রেখে মরি!
Ø লাত্থি দিমু কিন্তু কইলাম এইবার! অনেক বকছিস।। এইবার ঘুমা!আদর! আদর!
Ø হু! তুই ও ঘুমা! লাভ ইউ! আর শোন, ডান!মানে শান্তি চুক্তি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


