এ কেমন গালির বাহার!?!
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেকদিন থেকেই লক্ষ করছি- গালি হিসেবে অনেকেই এই কথাগুলি ব্যাবহার করছে -
“ বুদ্ধি প্রতিবন্ধী, হিজড়া /হিজলা, বস্তির মেয়ে/ছেলে, ফকিন্নির পুত”! অবাক হয়ে যাই! আচ্ছা, বাংলা ভাষায় গালি দেয়ার মত কি শব্দের অভাব পড়েছে? (তার মানে এই নয় আমি গালি দেয়া সমর্থন করছি!) ! লক্ষ করুন- প্রতিবন্ধী/ হিজড়া এরা আমাদের সমাজের একটি অবহেলিত শ্রেনী! শারিরিক কিছু অক্ষমতার জন্য মানুষ হয়েও আজ ওদের একটা আলাদা শ্রেনীতে আমরা ফেলেছি! এমনিতেই তারা এই সমাজের মানুষ গুলির কাছে অবহেলিত/ নির্যাতিত হয়, এরপর এই শ্রেনীর মানুষগুলির নাম নিয়ে আমি/ আপনি/ আমরা গালির জন্য ব্যাবহার করছি! এটা কি ঠিক? এরপর বস্তির মানুষগুলো! যারা দুর্ভাগ্যক্রমে আজ বিল্ডিং এ থাকতে না পেরে মাথা গুজার জন্য রাস্তার এক পাশে বা ভেতরে জঞ্জালের মধ্যে জীবন যাপন করে, বস্তির মানুষ উপাধি পেয়েছে, সেই তাদের থাকার জায়গাটাকে কিংবা তারা নিচু শ্রেনীর এই হিসেবে কটাক্ষ করে আমরা গালি দিচ্ছি কাউকে বস্তির মেয়ে/ছেলে! কই- কাউকে তো বিল্ডিং এর ছেলে/মেয়ে হিসেবে গালি দেই না? আবার যারা ভিক্ষা করে জীবন যাপন করছে তাদের ফকির বা ভিক্ষুক বলা হয়, সেই অবহেলিত শ্রেনীর মানুষগুলিকে কটাক্ষ করে আমরা কাউকে কাউকে গালি দেই- ফকিন্নির পুত বলে! কাউকে কি গালি দেন- ধনীর পুত/ গরিবের পুত বলে? কতটা যুক্তিসঙ্গত বা ঠিক এই গালিগুলির ব্যাবহার - বুদ্ধি প্রতিবন্ধী/ হিজড়া/হিজলা/ বস্তির মেয়ে/ ছেলে/ ফকিন্নির পুত/- বলবেন কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন