আহারে প্রেমিক! আজকাল তোমরা প্রেমিকাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকাও নাও---তারপর ফোন বন্ধ করে পালিয়ে যাও! বিকাশ হয়ে প্রেমিকদের ভালই সুবিধা হয়েছে, ভোলা-ভালা প্রেমিকাদের কাছ থেকে টাকা নেয়ার!
ঘটনা- কুমিল্লার। কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার এক রিকশাচালক ও গৃহ পরিচারিকার মেয়ে পিঙ্কি! মোবাইলের মাধ্যমে পরিচয় এবং প্রেম! অতঃপর প্রেমিকের আবদার মিটাতে- ঘরে থাকা বাবা-মা'র ২০ হাজার টাকা প্রেমিককে বিকাশের মাধ্যমে প্রেরণ! এরপর প্রেমিকের মোবাইল বন্ধ পেয়ে- রাগে-ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে প্রেমিকার আত্মহনন! (পেপারে পড়লাম)
>> প্রেমিককে বলার মত কিছু নাই!
>>তবে মেয়েটি মারা গেলেও বলবো- একটা ভুল- একটা অন্যায় সেও কিন্তু করে গেছে। বাবা-মা'র অজান্তে তাদের কষ্টের টাকা প্রেমিককে সে দিয়েছে!
>> মোবাইল আর ফেবু'র প্রেমগুলোতেই আজকাল বেশি নষ্টামি আর প্রতারণা দেখা যাচ্ছে! তবে সত্যি কথা বলতে কি- আজকালকার প্রেম-ভালবাসাগুলোতে - বিন্দুমাত্র- শ্রদ্ধাবোধ আর বিশ্বাস কিংবা স্বচ্ছতা থাকে না বললেই চলে-!
আর যার ফল- প্রতারণা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


