>ছেলেরা বলতেই থাকে মেয়েরা না কি সারাদিন সাজুগুজু করে, সাথে আয়না নিয়ে পথ চলে... এই সেই... কিন্তু বাছাধনেরা আপনারাও কি কম যান হু... ? বাসায় আয়না দেখা, বাইরে যাওয়ার আগে ফিট ফাট এর কথা বাদ দিলাম... কিন্তু বাইরে গিয়ে যে আয়নায় মুখ দেখেন না তা বললেই মানবো না কি... হু? দ্দেখুন--
> আমি রোজ ছাদে গাছে পানি দিতে যাই... আমাদের ছাদের পাশেই আমার এক চাচার বাউন্ডারী দেয়া গোডাউন আছে পাশ দিয়ে আর মাঝে বিশাল ফাঁকা জায়গা... গাড়ি ঢুকানোর জন্য! যাক, ছাদে গাছে পানি দিতে উঠলেই প্রাই দেখি- কোন না কোন মটরসাইকেল এর আয়নায় কেউ না কেউ মুখ দেখছে... খুক খুক...
> আমার স্কুলের কিছু বাচ্চাকে তাদের চাচ্চুরা/ভাইরা নিতে আসে মোটরসাইকেলে করে, প্রায় স্কুল থেকে বের হতে গেলে দেখি বাইরে দাঁড়ানো মোটরসাইকেলয়ালারা কেউ না কেউ মোটরসাইকেলে বসে আয়নায় চুল ঠিক করছে, কেউ মুখে ব্রন খুঁটছে ... খুক খুক...
> রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কতজনে বিভিন্ন কাঁচের দরজায়ালা দোকানের দিকে তাকিয়ে চুল ঠিক করে... খুক খুক...
>> ভাই রে... আয়নাতে অই মুখ সবাই দেখতে চায় সবাই দেখে... কিন্তু বলার বেলায় শুধু রব ওঠে- মেয়েরা আয়না নিয়ে ঘুরে... খুক খুক...
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



