অই হারামী ......
ঝগড়া হলে চুপচাপ আমার বকাগুলি শুনতে পারবি...?
অভিমান ভাঙ্গাতে কান ধরে উঠ বস করতে পারবি...?
মাঝে মাঝে ক্ষ্যাপাটে পাগ্লার মত আবোল তাবোল বলে আমাকে হাসিয়ে দিবি...?
মাঝ রাতে বুকের সাথে লেপ্টে বাচ্চাদের মত করে ঘুম পাড়িয়ে দিবি...?
অক্টোপাসের মত জড়িয়ে আগলে রাখতে পারবি...?
নির্মল শুদ্ধ ভালোবাসার মরণ দিতে পারবি...?
পাগলের মত এত্তগুলা ভালোবেসে ফেলবি ...
দূর হয়ে যা এমন ডায়লগ শুনলেই মুষ মুষ হয়ে কোলে এসে মাথা রাখবি...?
৪০ টাকার এক ডজন কাঁচের চুড়ি আর
এক জোড়া পায়েলের আহ্লাদী আবদার পূরণ করতে পারবি...?
৫ টাকার একটা কুলফি খাওয়াতে পারবি...?
তোর সব শাঁকচুন্নি আর কটকটিদের লাত্থি মেরে উড়িয়ে দিতে পারবি...?
ঝুম বৃষ্টিতে আমার দু’চোখে ডুব দিতে পারবি...?
চাঁদনী রাতে পঁচা গানে মাতাল করবি...?
>>আর আর কি... ভুলে গেছি রে... থাক আপাতত এতটুকু হলেই চলবে... !
বল পারবি...হু...? না পারলে দূরে গিয়ে ঘাস আর লতাপাতা দিয়ে টিকটিকি তেলাপোকার সাথে মুড়ি মিশিয়ে কড়মড় করে খাআআআআ......।।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




