
জানেমান...
হাব্লাটা...
তোর হুট করে আসার মত ঝুম বৃষ্টি নেমেছে শহর জুড়ে...
আমাকে একটিবার দেখার কিংবা
আলতো করে কপালটা ছুঁয়ে দেয়ার ইচ্ছে তোর আছে কি নেই জানি না...
আদৌ কি ছিলো বল তো...?
জানিস প্রতিবার আমার ইচ্ছে হয়... তোকে আসতে বলি...
একটিবার দেখবো বলে...
আলতো করে তোর চুল এলোমেলো করে দেবো বলে...
একটুখানি ছুঁয়ে দেখতাম... তুই সেই তুই আমার...
জানি চাইলেই সম্ভব... আবার সম্ভব ও না...
ইচ্ছেটাকে উস্কে দিতে কেন যে ইচ্ছে করে না জানি না...
হয়ত আর দেখা হবে না... ছুঁয়ে দেয়া হবে না...
তবুও চুপি চুপি বলি রে...
তোর শহরে বৃষ্টি হলে একটু ছুঁয়ে দিস...
সেটা আমার শহরে... আসলে না হয়...
আমি সেই বৃষ্টি ছুঁয়েই স্পর্শ নেবো তোর...
আকাশের দিকে তাকিয়ে তোর মুখটা দেখে নেবো...

শরতের বৃষ্টিতে জলকেলি রে... পাগলা...
ভিজতে যদিও মানা...
তবুও এক পা... এক হাত ভেজাবো
এটা তো তোর জানা...
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



