এখনকার বাবা মা’রা অনেকেই নিজের সন্তানের খোঁজ রাখে না!
বিশেষ করে বড়লোকের পরিবারের এটা দেখা যায়!!
আমাদের মত মোটামুটি সচ্ছল পরিবারের বাবা, মা’রা চাকরি- বাকরি করেও সন্তান মানুষ করেছেন !
প্রতি পদে পদে সন্তানের পথচলা লক্ষ করেছেন, যথেষ্ট স্বাধীনতা দিয়েও লাগাম টেনে রাখতেন!!
কিন্তু এখন ৯৫% পরিবারের বিশেষ করে একদম বড়লোকেরা আর
যারা মফস্বল শহর থেকে ছেলে মেয়েকে বড় বড় বিশ্ববিদ্যালয়ে
কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পাঠায় তারা ঠিক মত সন্তানের খোঁজ রাখে না বললে চলে!
খালি মাসে মাসে টাকা পাঠায়!!
আমি বলি কি-- আপনার সন্তান কে চোখে চোখে রাখুন!
তাদের টিনেজ বয়সটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারেস পিরিয়ড!
এই টাইমে খেয়ালের বষে আপনার সন্তান অনেক কিছুই করে ফেলতে পারে!
তার বন্ধুদের ব্যাপারে খোঁজ রাখুন! সে ঠিক মত ক্লাসে যায় কি না, রাতে বাসায় ফিরে কি না,
কিংবা হলে থাকলে কি করে সব খোঁজ রাখুন!! কোথায় বেড়াতে গেলে সব খোঁজ নিয়ে তবেই পাঠান!
অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বর্তমান প্রজন্ম কে নিয়ে শুধু ভয় ভয় আর আতঙ্ক ছাড়া কিছু নেই যেন!!
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


