somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালামীটা রেডি রাখিস রে চান্দু... (ঈদ চিঠি)

০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিপ্টার কিপটা প্রতিবার সালামী দিতে তুই ক্যা কু করিস!! অথচ কি সুন্দর করে সকাল সকাল গোসল সেরে ওয়াশরুমে থেকে বের হয়েই বলিস- চাদনী বানু, নে এবার সালাম করতো আমাকে !! আমিও সুন্দর করে চিমটি কেটে সালাম করে বলি- আয় এবার কোলাকুলি করি, এরপর-ই যেই সালামীর জন্য হাত বাড়াই অমনি তুই এক ঝটকায় আমাকে সরিয়ে দিয়ে দৌড়ে বিছানায় চলে যাস... অভিমানে এই আমার চোখ পানিতে টলমল করে... তুই তাড়াতাড়ি একটা দুই টাকার নোট বের করে কাছে ডাকিস আমায়... আমি ঠোঁটে দাঁত চেপে এক পা এক পা করে সামনে গিয়ে আবার বলি- দিবি কি না বল...? তুই মুচকি হেসে বলতেই থাকিস- ইসস একদম লাল টুসটুসে টমেটোর মত গাল ফুলিয়েছে রে আমার বাচ্চি মায়াবতী বউটা...!! আমি কিছু বলি না...শুধু চুপ চাপ চলে যেতে যেই নেই অমনি দৌড়ে এক ঝটকায় পেছন থেকে আমার ওড়না টেনে নিয়ে আমাকে কাছে টেনে নিস... এরপর পকেট থেকে মুঠো ভর্তি করে কচকচে কিছু নোট হাতে দিয়ে দিস... রেগে গরম হয়ে যাওয়া গালটা আমার ঠান্ডা হয়ে যায়... তুই বুঝতে পেরে গাল টেনে বলিস- হ্রামী টাকা পেয়ে গাল ঠান্ডা হয়ে গেছে এখন... আমি কিছু না বলে হাত ধরে তোকে টেবিলে নিয়ে যাই... নিজ হাতে শেমাই খাওয়াই... এরপর পাশাপাশি দু’জনে কিছুক্ষন বসে থাকি... একদম চুপচাপ... ঠিক যেমনটা তুই চাস...
এর আগের ইতিহাস সেই আগের মতই হয় কিছুটা... চাঁদ রাতে আমার তোর কাছে বায়না, হাতে মেহেদি দিয়ে ভাত খাইয়ে দেয়ার আবদার... আর তুই হ্রামী শুধু বলতেই থাকিস-- তোর মেহেদী দেয়ার সুযোগটা আমি কাজে লাগাবো... যা ইচ্চা তাই করবো-- তুই কিছুই করতে পারবি না... আমি তখন মনে করিয়ে দেই, পাগ্লু আমি রোজা আছি... ভুলে গেলি না কি আমাদের দুই ঈদ...!!! এরপর চাঁদ রাতে ঘুরতে যাওয়া, ঘুরতে ঘুরতে মাঝ পথে দাঁড়িয়ে আইস্ক্রিম কিনে নিয়ে রিকশায় বসে মজা করে খাওয়া, চুপি চুপি সুযোগ বুঝে তোর নাকে আইস্ক্রিমের ঘষে দেয়া... রাস্তার পাশের দোকান থেকে ডজনখানেক কাঁচের রেশমি চুড়ি কেনা, আলতা/ পায়েল, টিপ/ ক্লিপ একটার পর একটা বায়না...!! আমার চাঁদ রাত আর তোর ঈদ... তাই তুই আমার দেয়া পাজামা/ পাঞ্জাবী পড়েই বের হয়েছিস, গলায় আছে আমার দেয়া লাল টকটকে ওড়নাটা... জানিস ই তো এই ওড়না আমি কেন তোকে দেই... ফিরে এসে আবার নিয়ে নেবো তাই... এই ওড়নায় তখন একটা “ তুই তুই গন্ধ যুক্ত হয়ে যায়” !!! আর তুই আমায় খ্যাপাতে বলতেই থাকিস- তোকেই দেখলাম রে পাগলী গিফট দিয়ে আবার ফেরত নিস...খেক খেক!! আমি কিছু বলিনা-- শুধু তর বুকের সাথে লেপ্টে গিয়ে --- “ তুই যে আমার” এই অনুভবটা আবার নিয়ে নেই...!!
কানের মধ্যে কানপড়া দিয়ে বলি- মনে রাখিস কাল কিন্তু আমার ঈদ... সবার আগে তুই আমায় উইশ করবি... সকাল সকাল তোর ঈদ মোবারক মেসেজে আমার ঘুম ভাঙ্গা চাই... এরপর সারাদিন আমার সাথে থাকবি... আমাকে শেমাই রান্না করে খাওয়াবি... আমার সাথে ঘুরতে যাবি... ঠিক তোর ঈদে আমি যেভাবে থাকি তুই সেভাবে আমার ঈদে আমার সাথে থাকবি...!!! তুই মুচকি হেসে বলিস- সালামীটা তুই ও রেডি রাখিস আরিয়ানার মা... খেক খেক... আমি বলি- পা ছুঁয়ে সালাম করবি? তুই বলিস হু করবো কিন্তু ... এইটা দিতে হবে... একাধারে আউল-ফাউল বকে যাস... লাশার শয়তান একটা...!!
এভাবেই চলে আমাদের দুই ঈদের আনন্দ... !! কিন্তু এবার কি হবে বল তো? কাল কি তুই আমি একসাথে ঈদ করবো না কি আবার হবে দুই ঈদ... হু...?
সে যাক...
ঈদ মোবারক চান্দু... সালামীটা রেডি রাখিস... হু... !!!!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×