বাঁচার আকুতি নিয়ে এসে পাশে দাঁড়াবে ম্লান চাঁদ,বিদীর্ণ নক্ষত্র। তারাও ধার দিতে
চাইবে কিছু আলো।ভরা নদী, কিছু জল ছিটিয়ে দিতে চাইবে তৃষ্ণার্থ শিশু ও শকুনের
মুখে।এ দৃশ্যনামতা পড়ে আমি আবারও তাকাবো দূরগামী অবর্তমান ভবিষ্যতের দিকে। আমার অবর্তমানে অন্য কোনো কবি ঠিকই লিখবে বিরহবচন।পার্বণের ভোরে,কাকতাড়ুয়া দেখে মাঠের ফসল বিনষ্ট করা থেকে বিরত থাকবে ঝাঁকের বাজপাখি। আর ফলবতী ঝড়গুলো আমার সমাধির এপিটাফের উপর দিয়ে উড়ে যেতে যেতে জানাবে এই জমাট মাটিগুচ্ছে একদিন নেমেছিল বিজলীমুখর একটি অপূর্ণসন্ধ্যা।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


