আপনি কী শোনতে পাচ্ছেন !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
'আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,
শিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই !'
বলতে বলতে জড়িয়ে আসে সংবাদ পাঠিকার গলা। নিস্তব্ধ
কন্ঠ থেকে উচ্চারণের আলো নিভে যেতে থাকে- যেন !
সিএমএইচ থেকে যে প্রতিনিধি সরাসরি সম্প্রচারের দায়িত্বে
ছিলেন— তার হাত থেকে পড়ে যায় মাইক্রোফোন।
সহযোগী বন্ধু ফোনটি তুলে দিতে দিতে,
শুধুই বলতে থাকেন— হ্যালো ! হ্যালো !!
আপনি কী শোনতে পাচ্ছেন !!!!
কেউ কিছুই আর শোনতে পায় না। বধির হয়ে আসে
বাংলার নদীকর্ণ । ঝাপসা চোখে তাকায় অক্ষরের সূর্য।
কাইয়ুম চৌধুরী নেই। নেই তাঁর রং-তুলি। নেই তাঁর
শব্দের সাম্রাজ্য। আপনি কী শোনতে পাচ্ছেন !
আপনি কী শুনতে পাচ্ছেন মাননীয় ঈশ্বর !
বাংলার আকাশ থেকে একটি নক্ষত্র খসে পড়ার দৃশ্য
আপনি কী দেখতে পাচ্ছেন হে সর্বশক্তিমান !!!
॥ নিউইয়র্ক / ৩০ নভেম্বর ২০১৪ , বিকেল ২:২০ ॥
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।