একাত্তরের জোসনাকথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
'চিঠি দিও না। আমি পাবো না কিছুই। না গামছা, না চিড়া, না ছবি।'
লিখতে লিখতে চিরকুট ভিজে যায় মুক্তিযোদ্ধা আরশ আলীর।
কমাণ্ডার হাঁক দেন- 'অপারেশন কয়টায় আরশ ?'
রাত দুইটায় স্যার। বলে থমকে দাঁড়ান বীর এই সংগ্রামী।
আজ জোসনার জন্মদিন। যে প্রিয়তমা জোসনা 'ফিরে এসো'—
বলে পুকুর পাড় পর্যন্ত এগিয়ে দিয়েছিল, তার কথা আজ বার বার
মনে পড়ে। একটি হায়েনা যুদ্ধ বিমান খুব নীচু দিয়ে উড়ে যায়।
এই দেশ একদিন আমাদের হবে। এই পতাকার নীচে দাঁড়িয়ে
একদিন আমরা শুনবো জাতীয় সঙ্গীত। ভাবতে ভাবতে আরশ আলীর
চোখ আবারও ভিজে উঠে। জোসনার পুরনো ছবিটির দিকে তাকিয়ে
বলে উঠেন— 'তোমাকে খুব ভালোবাসি জোসনা'।
ষোলই ডিসেম্বর গড়িয়ে আসে বিশ ডিসেম্বর। মুক্তিযোদ্ধারা ফিরে
আসছেন ! পথ চেয়ে আছেন জোসনা।
না, আরশ আলীর আর ফিরে আসা হয় না। খবর আসে—
সুনামগঞ্জে একটি নতুন বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে।
ছুটে যান শত পিতা,মা,ভাই-বোন। ছুটে যান জোসনা।
একটি লালশার্ট, সেই গামছা— দেখেই আর্তনাদ করে উঠেন
জোসনা। 'আরশ- আরশ' বলে কেঁদে উঠেন একজন বৃদ্ধা মা।
খোদার আরশ কি কেঁপেছিল সেদিন !
কেঁপে উঠে স্বাধীন বাংলাদেশ ! নুয়ে আসে পতাকার লালসবুজ ছায়া ।
॥ নিউইয়র্ক/ ২ ডিসেম্বর ২০১৪ ॥
ছবি- কাইয়ুম চৌধুরী
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন
মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন
বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
খাজনা

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।