somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্টিফিকেট নয়, শিক্ষিত মানুষ চাই।

২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি শিক্ষকই করে ছাত্রী ধর্ষণ, খুনের মত কাজ,
তবে কী করে জাতি শিক্ষিত হবে আলোকিত হবে সমাজ।
যদি ভার্সিটিতে ছাত্ররা করে সন্ত্রাস খুনোখুনি,
তবে এতটি বছর শিক্ষাঙ্গন কী শিখিয়েছে তাকে শুনি।
যদি ছাত্রের কোপেই রক্তাক্ত হয় আবরার, বিশ্বজিৎ,
তবে সেই শিক্ষা গলদে ভরা এটাতো সুনিশ্চিত।
যদি শিক্ষিত বলে দাবীদার করে ধর্ষণে সেঞ্চুরী,
তবে কী হবে এমন সনদ বিলিয়ে জাতিকে ভুরি-ভুরি।
তাই লক্ষ কোটি সনদ চাইনা দাবি শুধু একটাই,
সার্টিফিকেট নয় শুধু মোরা শিক্ষিত মানুষ চাই।
সোনার বাংলা গড়তে আগে শিক্ষিত মানুষ চাই।


রোগের পথ্য ৗষধ যদি তাতেও ভেজাল হয়,
তবে মানুষ হিসেবে এই লজ্জা লুকিয়ে রাখার নয়।
যদি রোগী মৃত্যুর পরেও সে লাশ আই, সি, ইউতে রেখে,
টাকার ধান্দা করে ডাক্তার অবাক লাগে দেখে।
ডাক্তার নাকি কসাই ওরা বোঝাই বড় ভা্র,
বুঝি, মর্গ টেবিলেও পোষ্টমর্টেম হয় বিপন্ন মানবতার।
যদি ডাক্তারই করে রোগীকে জিম্মি নিস্তার কোথা পাই,
বুঝি, এম, বি, বি, এস, ডিগ্রি ওদের মানুষ করে নাই।
তাই লক্ষ, কোটি ডিগ্রি চাই না দাবি শুধু একটাই,
সার্টিফিকেট নয় শুধু মোরা শিক্ষিত মানুষ চাই।
সোনার বাংলা গড়তে আগে শিক্ষিত মানুষ চাই।


রাজার নীতিকে রাজনীতি নাকি নীতির রাজাকে কয়,
তবে নীতিহীন সব ভন্ডরা কী করে দেশের রাজা হয়।
নেতা নাকি জনতার সেবক বাচা-মরা জনতার সাথে,
তবে নেতার সম্পদ কেন শুধু বাড়ে, জনগন ফুটপাতে।
যদি আইন করা হয়, নেতার সম্পদ জনগনই সব পাবে,
তবে জনতার সেবক আসল নেতা কয়টাকে পাওয়া যাবে।
যদি আইন প্রনেতাই আইন না মেনে উল্টো পথে ধায়,
শুধু হলফ নামার ডিগ্রি দিয়ে কি যোগ্যতা মাপা যায়।
তাই লক্ষ, কোটি ডিগ্রি চাই না দাবি শুধু একটাই,
সার্টিফিকেট নয় শুধু মোরা শিক্ষিত মানুষ চাই।
সোনার বাংলা গড়তে আগে শিক্ষিত মানুষ চাই।


পুলিশই যদি প্রজাতন্ত্রের রাজা বলে দাবী করে,
বুঝি কোন কারণে আইনের শাসন ক্রসফায়ারে মরে।
যদি বিচারপতিও স্বার্থের কাছে দেয় নিজেকে জলাঞ্জলি,
তবে আইন, আদালত তাওকি কোন অপরাধের কানাগলি।
যদি সাংবাদিক ও দলকানা হয় প্রশ্ন মোটা দাগে,
তবে একটা জাতরি অধঃপতনে আর কিছু কি লাগে?
যদি মন্ত্রী, সচিব, ইঞ্জিনিয়ার, বি,সি, এস, ক্যাডার,
দুর্নীতি আর ঘুষকে ভাবে নিজেদের অদিকার।
তাই লক্ষ, কোটি ডিগ্রি চাই না দাবি শুধু একটাই,
সার্টিফিকেট নয় শুধু মোরা শিক্ষিত মানুষ চাই।
সোনার বাংলা গড়তে আগে শিক্ষিত মানুষ চাই।


দেশের যত দুর্নীতি আর লুটপাট, রাহাজানি,
কতটা করেছে অশিক্ষিত তার শিক্ষিত কত খানি।
দেশের হাজার কোটি টাকা লুট অশিক্ষিত করেছে কবে,
তবে কেন আমার দেশই দুর্নীতিতে বিশ্ব সেরা হবে।
টাই পরা ঐ বাবুরা যদি ঠান্ডা রুমে বসে,
বিবেক হারিয়ে দ্বায়িত্ব নয়, স্বার্থের হিসাব কষে।
জ্ঞানের মশাল যার হাতে আছে জাতিকে দেখাবে পথ,
তবে অন্ধকারে চলছে কেন এ জাতির ভবিষ্যৎ।
তাই লক্ষ, কোটি ডিগ্রি চাই না দাবি শুধু একটাই,
সার্টিফিকেট নয় শুধু মোরা শিক্ষিত মানুষ চাই।
সোনার বাংলা গড়তে আগে শিক্ষিত মানুষ চাই।


যদি কাজে কর্মে মূর্খ হলেও ডিগ্রি বহাল থাকে,
তবে যায় কি বোঝানো আলো আধারের ব্যবধান জনতাকে।
যদি সত্য জেনেও ব্যারিস্টারের মিথ্যে বলতে হয়,
বুঝি ডিগ্রি দেখাতে পড়াশোনা তার শিক্ষিত হতে নয়।
কবি নজরুল, রবীন্দ্রনাথ ডিগ্রি ছিলো না কারো,
সাহস আছে কি তাদেরকে কেউ মূর্খ বলতে পারো।
সনদ হলেই শিক্ষিত নয়, প্রমান হয় তা কাজে,
সার্টিফিকেট নিয়েও কিছু মূর্খ আছে এ সমাজে।
তাই লক্ষ, কোটি ডিগ্রি চাই না দাবি শুধু একটাই,
সার্টিফিকেট নয় শুধু মোরা শিক্ষিত মানুষ চাই।
সোনার বাংলা গড়তে আগে শিক্ষিত মানুষ চাই।

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ সকাল ৮:৪১
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×