somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার লাভ ????????????????

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অঞ্জন রায় চৌধুরী, নয়াদিল্লি

বাংলাদেশে নির্বাচন পরবর্তী শেখ হাসিনা সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন আদায়ে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সাউথ ব্লক সূত্রে জানা গেছে, নির্বাচনের পর বাংলাদেশের ওপর যাতে কোনো দেশ অবরোধ আরোপ না করতে পারে সেজন্য বিশ্বের শক্তিশালী দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনাও করবে ভারত। গতকাল রবিবার বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপিসহ কয়েকটি দল এই নির্বাচন বর্জন করেছে।

বিশ্বের পশ্চিমা দেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এই নির্বাচনের বৈধতার সংকট আছে। কিছু মার্কিন কর্মকর্তা ভারতীয় কর্মকর্তাদের জানিয়েছেন, শেখ হাসিনা বিরোধী দলের দাবি মেনে নিতে পারতো এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার স্বার্থে পদত্যাগ করতে পারতো। সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে স্বীকৃতি না দেওয়ার পরিধি বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র এবং সাউথ ব্লকের বিভিন্ন বৈঠকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এক পর্যায়ে এই মতপার্থক্য নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্র ড্যান ডব্লিউ মজীনা ভারত সফরও করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বন্দ্ব মূলত জামায়াতকে নিয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীর ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করে। এমনকি তারা মনে করে জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল হিসেবে প্রতীয়মান হচ্ছে। কিন্তু জামায়াত ভারতের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি এবং দলটির মৌলিক কাঠামো ভারত এবং বাংলাদেশের জন্য সন্ত্রাসজনিত হুমকি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আর বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি ভারতের জন্য খারাপ সংবাদ। গত পাঁচ বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকার ভারতের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে ভারত সরকার ধর্মনিরপেক্ষ ও অসামপ্রদায়িক শেখ হাসিনা সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। ভারত সরকার এর আগে বিরোধী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নেওয়া এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছিল। কিন্তু খালেদা জিয়া সেটি করতে রাজি হননি। কারণ জামায়াত বিএনপিকে ব্যাপক সমর্থন দিয়ে থাকে।

নির্বাচনের পর ভারত সরকার কমনওয়েলথের সমর্থন আদায়ের চেষ্টা করবে। ভারত বর্তমানে কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের সদস্য। বাংলাদেশের এই নির্বাচনকে যদি সংস্থাটি অগণতান্ত্রিক আখ্যা দেওয়ার চেষ্টা করে তাহলে ভারত তার অবস্থান তুলে ধরবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন সমপ্রতি ব্রিটেনের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন এবং ভারত আশা করছে আশাতীত ভূমিকা রাখবে। কিন্তু চিন্তা করছে যুক্তরাষ্ট্রকে নিয়ে। কারণ যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নিতে পারে।
উৎসঃ ইত্তেফাক
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×