যে ছেলেটাকে রাস্তার ডাস্টবিনে বসে হাতড়াতে দেখে নোংরা ভাবছেন, তাকে হয়তো আপনার মত কেউ ডাস্টবিনে রেখে গেছেন। যে ছেলেটিকে সিগারেট খেতে দেখে আপনি অসভ্য ভাবছেন, সেই হয়তো আপনার মত সভ্যের পাল্লায় পড়ে অসভ্য হয়েছে। যে ছেলেটিকে আপনি একটু আগে আনস্মার্ট বলে সম্বোধন করলেন সে হয়তো এখন স্মার্ট হওয়া নিয়ে ব্যস্ত,যাতে অন্তত গুটিকয়েক মানুষ হলেও তাকে স্মার্ট বলে এই আশায়। যে ছেলেটিকে দেখে ভাবছেন জীবনে কিছুই করতে পারবেনা, সে হয়তো আপনার চেয়ে অনেক উঁচুতে চলে যাবে। যে ছেলেটিকে দেখে আপনি তুচ্ছ ভাবলেন, হয়তো তার জন্য এমন একজন পথ চেয়ে বসে আছে। ক্রন্দনরত যে ছেলেটাকে দেখিয়ে আপনি মজা কুড়াচ্ছেন, সে হয়তো কাউকে হারিয়ে আজ নিঃস্ব মৃত্যুপথযাত্রী। যে ছেলেটিকে রক্ত ঝরাতে দেখে আপনি পাগল বা আবেগী ভাবছেন, সে হয়তো কাউকে নিজের চেয়ে ভালবাসে।
আমরা প্রত্যেকেই নানা রকম কষ্ট বয়ে বেড়াচ্ছি। একজনের কষ্ট আরেকজনের কাছে তামাশার খেলনা। অন্যের কষ্ট নিয়ে মজা করার আগে নিজের কষ্টের কথা একটু ভাবুন। আজ আপনি একজনের কষ্ট নিয়ে তামাশা করবেন, কাল আপনার কষ্টও আরেকজনের কাছে তামাশা হবে। কষ্টের কথা কাউকে বুঝালেই কি হাসির খোরাক হয়ে যেতে হবে? এটা কেমন মানবতা? যদি এতটাই হাস্যকর হয়ে থাকে তবে যে কষ্টে আছে তার অলক্ষ্যে গিয়ে হাসলে সমস্যা কোথায়? সান্ত্বনার দরকার নাই, করুণার দরকার নাই, উপদেশেরও দরকার নেই। কষ্টের উপর নতুন করে কষ্টের প্রলেপ মাখানোর আবশ্যিকতা কোথায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


