হারিয়ে গেছে স্বপ্নের মাঝে আঁকি বুকি
দেওয়া ইচ্ছে ডানার পালকগুলি,
হারিয়ে যাওয়া ঐ পালকে সেজেছে মন
শহরের ব্যথা ভঁরা আঙিনাগুলি।
এক একটা পালকে এক একটা স্বপ্ন-গাথা
নীল আকাশের এক একটা স্মৃতির ব্যথা,
কি করে ভুলিবো পালক যে এখনো উড়ে
মন শহরের ব্যথাগুলি নিয়ে যাই নীড়ে।
এ কেমন পৃথিবী শূন্য করে নিয়ে যাই সবি
ব্যথার বিষে বিষাক্ত কবি, প্রার্থনা সুখে থেক
যতদিন আকাশের মাঝে থাকিবে রবি
তুমি নেই তুমি আছো আজও কবির কবি।
বন্ধু মন শহরে রইলো তোমার নিমন্ত্রণ
গুণে রেখ স্বপ্নগুলি রেখে গেলাম আমন্ত্রণ,
যতন করে রেখ স্পর্শের শিহরণ, প্রয়োজন
শেষ বেলায় খোদা তোমার কষিবে যখন।
যখন থাকিবে না বাতাসের আনাগোনা
করিবে না কেউ তোমার অসম্মান,
ফুল তুমি ভুল বুঝি কর নাকো ভুল, শেষ
বেলায় দখিনের শিথানে রেখে যেও ফুল।
আমার ব্লগ থেকে ঘুরে আসুনঃ
নিরন্তর যাত্রা'র ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


