বর্ষার বিরহে কাতর বৈরী ভূমির মত, সীমাবন্দী মেঘবর্ণা
রাত থেকে দিন, দিন থেকে রাতে পৌঁছায়,
বাষ্পায়িত চোখ পাতে নির্জন পথে
আলোর বিভ্রাটে খোঁজে; কাঙ্খিত চিত্রপট ।
সময়ের ব্যবধানে দুরত্ব বাড়ে,
বাড়ে দীর্ঘশ্বাস!
আরণ্যক মায় কিংবা বৃষ্টির ব্যস্ততায়
বনানী পেখম মেললে, বেড়ে যায়;
পাবার তুমুল নেশা।
তথাপি মেঘবর্ণার
মন-মস্তিস্ক অবিরাম জেগে থাকে,
তারপর কিছুকাল,
আরো কিছুকাল;
বহু........বহু.........কাল!
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


