আজকেই হবে
০৮ ই মে, ২০১১ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে হবে হবে
তবে কি হবে তা জানিনা।
নাচ হবে, নাকি গান হবে
নাকি লুকিয়ে সুরা পান হবে
আজ বুড়িগঙ্গাস্নান হবে
নাকি খঞ্জরগুলো শান হবে
তা জানিনা।।
আজকে একটা ফান হবে
তাতে অনেক পুলাপান হবে
নাকি ভীষণ অপমান হবে
তা জানিনা।
পাড়াটা খান খান হবে
আজ অদ্ভুত একটা গান হবে
নাকি খোকার অভিমান হবে
তা জানিনা।
ভূতেরা আজ প্রাণ পাবে
তাই রক্ত-মাংস ত্রাণ পাবে
নাকি সাকিব শতরান পাবে
তা জানিনা।।
নাচে গানে ভরপুর
উড়ে যাওয়া কর্পূর
অদেখা সুদূরপুর
চিনি না।
এখানেই আছি ভাল
মাথায় আরো তেল ঢালো
শিক্ষাই নাকি আলো
মানি না, মানি না, মানি না ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন