অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সিলেটের গ্রামের বাড়ির একমাত্র মজা পুকুরটি গতকাল রাতে চুরি হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতই আজও তারা সক্কাল বেলা বিদ্যুৎ কাল নিমের মাজন দিয়ে দাঁত মাজতে মাজতে পিচিক করে পুকুরে থু ফেলতে গিয়ে দেখেন পুকুরটি সেখানে নেই ! পুকুরটি মজে গিয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে জনৈক কুদ্দুসের বাপ বলেন, 'মোটেই না। মন্ত্রী মহোদয় ছোটবেলায় এই পুকুরে তাঁর ফেলো গ্রামবাসীদের সাথে অনেক মজা করতেন বলেই এর নাম মজা পুকুর। প্রকৃতপক্ষে এটি একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের পুকুর ছিল।'
এ ব্যাপারে মন্ত্রীর মতামত জানতে আজ সকালে সাংবাদিকরা তাঁর বাসভবনে উপস্থিত হন। মন্ত্রী তখন গড়গড়া করছিলেন। পুকুরচুরির প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি কুলি করে বলেন,
‘হল-মার্ক... দুঃখিত, পুকুর চোরেরা যে পুকুর নিয়ে গেছে, তা জনগণের পুকুর। এই পুকুর উদ্ধার করতে হবে। উদ্ধারের জন্য দরকার কারখানা চালু। আর সে জন্যই ওদের দরকার আরও পুকুর।...’
আবেগঘন কন্ঠে মন্ত্রী বলেন,
'মজা পুকুরের পানি দিয়ে গড়গড়া করতে করতে আই অ্যাম একদম ফেডআপ। মজা পুকুর রাবিশ ! এখন আমার আছে টেপের পানি। সো পানি নিয়ে ভাবনা? আর না আর না !!'
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


