somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫৭ ধারাও আইন, বোয়ানও অনলাইন এক্টিভিস্ট সংগঠন আর তেলাপোকাও একটা পাখি

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার এন্ড অনলাইন এ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক। সংক্ষেপে ‪‎BOAN‬.

গণজাগরন মঞ্চের উদ্যোক্তা। যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচারের দাবীতে সোচ্চার এবং সক্রিয় সংগঠন।

মাথায় হলুদ ব্যান্ডানা পরে শাহবাগ প্রতিবাদের পুরাটা সময় তারা মাতিয়ে রাখলেন, জমিয়ে রাখলেন। টিভিতে টক শোতে নিয়মিত তাদের আনাগোনা করতে দেখা গেল। মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হল, হলুদ ব্যান্ডানা ছাড়া কেউ যদি কোথাও গণজাগরন মঞ্চ সম্পর্কে কিছু বলে তাহলে সেটা ধর্তব্য হবে না। আমরা আশ্বস্ত হলাম। '৯০ এর পরের সবচে বড় গণআন্দোলনটা কিছু যোগ্য মানুষের হাতে পড়েছে তাহলে! বাহ!

সমস্যা হলো শাহবাগ প্রতিবাদের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জাগরন মঞ্চ একটা নির্দিষ্ট উদ্যেশ্যে গড়ে উঠেছিল। তারা শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে কথা বলবে না, পদ্মা সেতু, সাগর-রুনি, টিপাই মুখ, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা নিয়ে মাথা ঘামানো তাদের কাজ নয়। তারা ভূগোল পরীক্ষার দিন ইতিহাস পরীক্ষা দিয়ে আসে না। খুবই স্বাভাবিক এবং যৌক্তিক কথা।

কিন্তু বোয়ান?
বোয়ানের কি আর কোন কাজ নাই?

তাদেরও কি যুদ্ধাপরাধ আর জামায়াত নিষিদ্ধ ছাড়া অন্য ইস্যুতে কথা বলা নাজায়েজ?

.....নাহ্‌, বাড়ি ভাড়া কমানো বা পিঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদেরকে রাস্তায় নামতে বলতেছি না।

নিদেন পক্ষে রামপাল ইস্যুতে তো তারা মুখ খুলতে পারতেন।

সীমান্ত হত্যা নিয়ে তো তাদের কথা বলার কথা।

............সব বাদ দিলাম।

অন্তত চার ব্লগারের বিরুদ্ধে সরকারের খড়্গ হস্তের প্রতিবাদে তো তাদের কথা বলা উচিৎ।

সংশোধিত তথ্য ও প্রযুক্তি আইন ২০১৩- এর ৫৭ ধারার বিরুদ্ধে তো তাদের অবশ্যই অবশ্যই কথা বলার কথা।

বোয়ানের অফিসিয়াল পেইজের about-এ লেখা আছে যে এটি "প্রগতিশীল ব্লগার ও অনলাইন এক্টিভিষ্টদের একটি জাতীয় সংগঠন।"

তা অনলাইনে বাক স্বাধীনতার উপর চাপিয়ে দেওয়া এই কালো আইনের বিরুদ্ধে দুইটা কথা বলার যাদের মুরোদ নেই, তারা কিসের 'প্রগতিশীল' ব্লগার?

কিয়ের হিন্দি চুলের এক্টিভিস্ট ?? হ্যাহ্‌?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×