somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেঁচে থাকা স্বজনটি

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘২০,০০০ টাকা দামের’ মরে যাওয়া লোকটির জন্য শোক প্রকাশ,ফেসবুক স্ট্যাটাস,কয়েকটা শোক সভা,তদন্ত কমিটি নাটক আরো কত ভুং ভাঙ। তারপর...??
আবার কোন ভবন ধ্বস,আবার কোন কারখানায় আগুন,আবার শতাধিক লাশের সাড়ি...

আমার বরং ওই বেঁচে থাকা সজনটির জন্য অনেক বেশি কষ্ট হয়,যে তার বাবা,মা,ভাই কিংবা বোনের লাশ সনাক্ত করতে এসেছে!
১০০ টা লাশ দেখেও কি কেউ খুশি না হোক সস্তি পেতে পারে? পারে হয়তো!! যদি ওই ১০০ জনের মধ্যে নিজের খুব কাছের মানুষটা না থাকে... প্রচন্ড কষ্টের মধ্যেও হয়তো কিছুটা সস্তি এসে ভর করে,মনের কোনে আবার একটু আশার আলো উঁকি দেয়-মানুষটা বোধয় বেঁচে আছে...

বাসা থেকে বেড় হয়ে আসার সময় যে শিশুটি তার বাবার শার্টের কোনা ধরে আধো বুলিতে বলেছিল-“বাবা,চকলেট আনবা” সে শিশুটি হয়তো তার শোকে প্রায় উন্মাদিনি মায়ের কোলে চড়ে তার বাবার লাশ শনাক্ত করতে আসবে। কংক্রিটের নিচে চাপা পড়ে বিকৃত চেহারা দেখে তার বাবা কে শনাক্ত করার সামর্থ তার হবে না। সে হয়তো লাশের সাড়ি থেকে কোন এক শার্টের কোনা ধরে টেনে বলবে-“এই যে বাবা” যে শার্টের কোনা ধরে সকাল বেলায় চকলেট আবদার করেছিল!!

ধংস স্তুপের নিচে চাপা পরে আছে একটা মেয়ে। সারা শরীর,মুখ তার ইট,পাথরের তলায়। চেহারা দেখার উপায় নেই। শুধু পা টি বেড় হয়ে আছে,সেই পায়ে নুপুর। সে হয়তো শখ করে কিনিছিল সেই নুপুর অথবা সেটি ছিল তার ভালবাসার মানুষের দেয়া কোন উপহার। ছেলেটি হয়ত খুঁজতে খুঁজতে তারই দেয়া নুপুরটি দেখে তার ভালবাসার মানুষটিকে চিনে নিবে!!

মেয়ের মুখে “বাবা, আমরা মরে যাচ্ছি। আমাদের বাঁচাও।” শুনে সেই বাবার মনের অবস্থা কি ছিল?

“মা শরীরের প্রতি খেয়াল রেখো। ঠিকমতো খাওয়া-দাওয়া করো। আমাকে নিয়ে চিন্তা করো না। আমি ১০ তারিখে বেতন নিয়ে বাড়ি আসবো।”-বলা ছেলেটি যখন তার মার কাছে ফিরে যাবে লাশ হয়ে তখন ওই মা কি করবে??
মা চিন্তা কোরো না, ১০ তারিখে বেতন নিয়ে বাড়ি আসবো

আর মুনাফা লোভীরা ‘১০০ বছরের গ্যারান্টিনামা’ হাতে নিয়ে শ্রমিকদের বেতন না দেয়ার হুমকি দিয়ে বাধ্য করবে মৃত্যুপুরীতে কাজে যোগ দিতে। মন্ত্রী মহোদয়গন দোষী ব্যাক্তিকে জামাই আদরে লুকিয়ে রেখে ভবন ধ্বসের উদ্ভট উদ্ভট কারণ ব্যাখ্যা করবেন।

সন্তান হারা বাবা-মা,স্ত্রী হারা স্বামী বা স্বামী হারা স্ত্রী,বাবা-মা হারা সন্তান দের ভিতর থেকে আসা অভিশাপের বুলি গুলো বিশ্ব নিয়ে খেলে যাওয়া ‘বিরাট শিশু’টিকে মোটেও বিচলিত করে না। হয়তো তিনি তখন তার খেলাতেই মগ্ন সময় পার করছেন!! তাই জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকা পরিবারের মুখে অন্ন তুলে দেয়া মানুষ গুলো মরে দেয়াল চাপায়। আর এত এত অভিশাপ নিয়েও তাদেরই রক্ত,হাড়,অস্থিমজ্জা সহ চুষে খাওয়া লোকগুলো বছরের পর বছর বেঁচে থাকে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×