somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ!!!

২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন,আমরা একটু চিন্তা করে দেখি। একটু অন্যভাবে ভাবি। হতে পারে কিন্তু এমনটা,হতেই পারে। এত বড় একটা মানবিক বিপর্যয়ের পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শোকে বিহবল হতেই পারেন। এ সি রুমে আয়েসি সিংহাসনে বসেও এমন হৃদয় বিদারী ঘটনা উনাকে অতিমাত্রায় মানসিক ভাবে বিপর্যস্ত করতে পারে। সেই বিপর্যস্ত মানসিক অবস্থায় উনার এই একটু আকটু বেফাস কথা বলাটা কি খুব দোষের কিছু?! আহা বেচারা!! বড্ড মায়া হয়!! কিছুদিন ধরে কি মানসিক চাপেই না আছেন তিনি!! দু,বেলা কোনমতে খেয়ে বা না খেয়ে বেঁচে থাকার চেয়ে কি এই চাপ কোন অংশে কম? নাহয় উনাদের জন্য দিনে লাখ টাকার বরাদ্ব থাকে শুধু খাবার জন্যই...

আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আরেক কাঠি সরেস!! লোকজন সরিয়ে নেয়ার পরও শ্রমিকরা কি যেন সব মালপত্র সরানোর জন্য ওই ফাটল ধরা বিল্ডিং এ গিয়েছিল। আর গিয়েই সেলাই মেশিনের মোহে পড়ে তারা সব সেলাই মেশিন নিয়ে কাজ করতে লেগে গেল!! আর তাতেই না এই মহা সর্বনেশে ঘটনা টা ঘটল। তা না হলে কি আর এত মানুষ মরে?? শ্রমিকদের প্রেম বড় বেয়ারা। সেলাই মেশিনের জন্য তোদের এত প্রেম,তাই বলে এই ফাটল ধরা বিল্ডিং এই প্রেম করতে হবে?!

ওদিকে সাবেক রাষ্ট্রপতি বলেছেন আরেক খাঁটি কথা!! তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা বাতিল না করলে বুঝি এমন ঘটনা হয়? অনেক চিন্তা করেও যখন ব্যাখ্যা খুঁজে পেলাম না তখন ভাবলাম একটা ব্যাপারই হতে পারে এই কথার কারণ- বহুদিন ধরে ক্ষমতা বঞ্চিত থেকে উনার মাথাটাই বোধয় বিগরে গেছে! কেউ দাম টামও দিচ্ছে না আজকাল। তাই একটা বলে দিলাম আর কি!!

এদিকে সবাই কথা বলেই হিট করে যাচ্ছে। ফেসবুক,ব্লগ জুড়ে শুধু এদেরই আলোচনা,চাই সে গালি গালাজ হোক বি এন পি ভাবলো-“আমরা কম কিসে হে?? আমরা কি কথা কইতে জানি না?” তাই তারা বলে দিল-“এটা সরকারের পরিকল্পিত ভাবে ঘটানো কোন ঘটনা হতে পারে!”

আমাদের রাজনীতির রঙ্গমঞ্চে ভাঁড়ের তো অভাব ছিল না কোন কালেই। ইদানিং যোগ দিয়েছে আরেক গোষ্ঠী!! তারা আপাতত আল্লাহ্‌’র গজব নাজিল করার জন্য উঠে পরে লেগে গেছে! তারা ফাটল ধরা বিল্ডিং এ মুনাফা লোভী গার্মেন্টস মালিকদের হুমকি ধামকিতে কাজে যোগ দেয়া শ্রমিকদের করুন মৃত্যু কে আল্লাহ্‌’র গজব বলে চালিয়ে দেন আবার ফটিকছরিতে মসজিদের মাইকে মিথ্যা প্রচার করে নৃশংসভাবে কুপিয়ে পরিকল্পিতভাবে হত্যার ঘটনাকেউ আল্লাহ্‌’র গজব বলে চালিয়ে দেন!! ‘অতি’ এবং ‘ভন্ড’ ঈমানদারদের এই হচ্ছে সুবিধা!! “আল্লাহ্‌’র হুকুম ছাড়া কিছু হয় না” বলে নিজেদের সব আকাম কুকামও আল্লাহ্‌’র উপর চাপিয়ে দেয়া যায়! বাংলাদেশে আল্লাহ্‌’র গজব নাজিল হওয়ার জন্য যায়গার কোন অভাব নাই। সকল আকামের শিরমনিদের মিলন স্থল সংসদ ভবনের উপর গজব না নাজিল হয়ে সব সময় জীবনের সাথে যুদ্ধ করে চলা শ্রমে আর ঘামে কোন মতে দু’বেলার আহার জোগার করে খেয়ে না খেয়ে বেঁচে থাকা মানুষগুলোর উপর আল্লাহ্‌ কেন গজব নাজিল করবেন তার কোন ব্যাখ্যা আমি খুঁজে পাই না।

সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটি তার মৃত মায়ের পাশে দেয়াল চাপা পড়ে মারা যাওয়ার সময় কার পাপের জন্য গজবের শিকার হয়েছিল?!!

আজব দেশের আজব সব নেতা। তাদের কাছে শোকবার্তা তৈরিই থাকে আর থাকে নানান রকমের উদ্ভট উদ্ভট ব্যাখ্যা! উনারা বোঝেন না,নাকি বুঝেও বুঝেন না যে আরাম কেদারায় বসে এসির বাতাসে ভাসিয়ে দেয়া শোকবার্তার কোন মূল্য “হাত পা কিছু চাই না,আমার মীম রে ফেরত চাই” বলে কাঁদতে থাকা বাবার কাছে নেই!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×