নৈঃশব্দ আঁকড়ে থাকে অন্তরে বাহিরে
যখন সময় তার ক্রান্তিকতা অতিক্রমে।
তখন দখিনের বাতাসে থাকে তিক্ত বিষন্নতা
কালবোশেখীর দর্পিত উন্মাদনা উত্তরে-পশ্চিমে
দীঘল ক্লান্ত রৌদ্র কিরণ কখনো দারুন ক্ষেপে উঠে;
শ্রান্তিতে নুয়ে পড়ে আমাদেরি ব্যথিত শরীরের হেলানে।
রাতের আকাশে চঞ্চল তারকারা
মহাকাশে, অতল পাতালে ঝড় উঠে শনশন
সে ঝড়ে বয় না বাতাস; বহে মহাকাল
সে দিগন্ত হতে ঝরে না বৃষ্টি-ফোঁটা,
উল্কার আগুনে আগুনে গ্রানাইট হয় প্রতিটি দেহ
অগণন ঘা শুকানো গর্ত হতে কখনো উদ্গীরণে আগুন
ভষ্ম করে মালির কুড়োনো পাতাদের মৃত অন্তর,
ঝড়ের দাপটে ভেঙ্গে পড়া ডাল-পালা; গুল্ম পরগাছা
প্রসন্ন সৃজনে পরাতে নক্ষত্রে গাঁথা মালা।
ওরা হৃদয়োর্বরে করে ভালবাসার চাষাবাদ
ওরা প্রিয়তায় খোলে অন্তরী অনুরাগ,
মেরুতে মেরুতে ঘটে চুম্বকী নীতিকর্ম;
আকাশের মেঘমালা হতে উড়ন্ত জাহাজেরে
আপনার বুকে পেতে উন্মুখি চিরদিন,
বিস্মৃত সীমানাকে দাঁতে কামড়ে ধরে রাখে
ওরা বুকে ঠেলে হিমালয় পর্বত
গড়ে জান্নাত অবিরত।
ক্রান্তির নৈঃশব্দকে বদলে দিতে পারে সুন্দর;
মহাকালের মুখে হাসি ফোটাতে পারে অন্তর।
১৭.০৬.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব ।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
আলোচিত ব্লগ
সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন
'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন
সিনেমা-গান-খেলাধুলা
আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।