somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মুসলমান মুসলমান ভাই ভাই" নাকি অন্য কিছু?

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ্যা বলব না, পাকিস্তানকে আমিও একসময় সমর্থন দিতাম। যখন ছোট ছিলাম, যখন আমার বড় ভাইবোনদের দেখতাম পাকিস্তানের খেলা হলেই নাওয়া খাওয়া ভুলে যেতে।

কিন্তু যখন বুঝতে শিখলাম, যখন ৭১ এর ভয়াবহতা আমার চোখে ভেসে উঠল, তখন থেকে আমার বুকে সৃষ্টি হলো পাকিস্তানের জন্য ঘৃণা। আমি বড় ভাইবোনদের কাছে জানতে চাইলাম তারা কেন পাকিস্তান সমর্থন দেয়। জবাবে তারা আমাকে বলে পাকিস্তান মুসলমান দেশ তাই পাকিস্তানকে সমর্থন দিতে হবে।

আমার বড় ভাইবোন কিংবা কতিপয় বন্ধু ফুটবলে কিন্তু মুসলমান দেশ খুঁজে সমর্থন দেয়না। ফুটবলে তাদের প্রিয়-দল ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেন যাদের মোট জনসংখ্যার ১ শতাংশ মুসলিম। "তাহলে ফুটবলে কেন মুসলিম দেশকে সমর্থন করোনা?" তাদের কাছে এই প্রশ্ন করলে জবাব দেয় মুসলমান দেশ ভালো ফুটবল খেলতে পারেনা। তখন যদি বলি পাকিস্তানরে চেয়ে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ভালো ক্রিকেট খেলে তাদের কেন সাপোর্ট করোনা যদি তোমরা ভালো খেলাই পছন্দ করো।

তারা আসলে নিজেরাই জানেনা তারা কি পছন্দ করবে, কেন পছন্দ করবে। এক খেলায় বলবে মুসলমান দেশকে সমর্থন দিতে হবে আর অন্য খেলায় বলবে যারা ভালো খেলে তাদের সমর্থন দিতে হবে।

ক্রিকেট খেলায় কেন মুসলিম দলকে সমর্থন দিতে হবে যেখানে ফুটবল খেলায় সমর্থন পায় অমুসলিম দল। আমরা জানি ক্রিকেট খেলাটি কোন মুসলমান আবিষ্কার করেনি বরঞ্চ ক্রিকেট খেলা আবিষ্কার করেছে অমুসলিম দেশ ইংল্যান্ড।

কেউ যখন বলে "মুসলমান মুসলমান ভাই ভাই" এবং এজন্য পাকিস্তানকে সমর্থন দিতে হবে তখন তার সাথে আমি ৭১ এর রাজাকারদের মানসিকতার পার্থক্য দেখিনা। ৭১এও রাজাকারদের মানসিকতা ছিল "মুসলমান মুসলমান ভাই ভাই" তাই তারা চেয়েছিল যে করেই হোক দুই পাকিস্তানকে এক রাখতে হবে। মুখে তাদের "মুসলমান মুসলমান ভাই ভাই" থাকলেও অন্তরে ছিল কেবল "পাকিস্তান জিন্দাবাদ"। তাই বাংলার মুসলমানদেরও তারা হত্যা করেছে। মুসলমান নারীদের সম্ভ্রমও তারা লুট করেছে।

আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি আমি "মুসলমান মুসলমান ভাই ভাই" এই কথায় বিশ্বাসী নই? আমি অবশ্যই এই কথায় বিশ্বাসী। আমি একজন মুসলমান হিসেবে গর্ববোদ করি এবং আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চেষ্টা করি।

মুসলমান হওয়ার পূর্ব শর্ত পাকিস্তানকে সমর্থন করা এমন কোন বাক্য বা দলিল কুরআন কিংবা কোন হাদিছে আছে বলে আমার জানা নেই। আমার ইসলামী চিন্তাবিদ ভাইদের বলব যদি এমন কোন হাদিছ বা দলিল থেকে থাকে তাহলে তা আমাদের জানান।

বাংলাদেশের ক্রিকেট ধীরে ধীরে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছে। ইন শা আল্লাহ বাংলাদেশই হবে একদিন ক্রিকেটের পরাশক্তি। আমি কখনোই পাকিস্তানকে সমর্থন দিবনা। তারা ভালো খেললেও নয়, মুসলিম দেশ হিসেবেও নয়।

যারা মুসলিম দেশ হিসেবে পাকিস্তানকে সমর্থন দেয় তারা কি ভুলে গেছে বাংলাদেশটিও একটি মুসলিম দেশ?

আমি জানি আমার একার অসমর্থনে পাকিস্তানের কিছু আসবে যাবেনা, কিন্তু যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ একে একে সরে আসবে পাকিস্তানের সমর্থন থেকে, যেদিন পাকিস্তান দল বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলবে কিন্তু গ্যালারিতে থাকবেনা কোন পাকিস্তানি পতাকা, যেদিন বাংলার বুকে কেউ বুম বুম আফ্রিদি কিংবা পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিবে না সেদিন অবশ্যই পাকিস্তানিরা বুঝতে পারবে তাদের ভুল, সেদিনই হবে তাদের উচিত শিক্ষা। সেই আশাই রইলাম।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×