কিছু মন খারাপের কোন পিতামাতা নেই, তবু ওরা বেঁচে থাকে ক্ষীণ প্রদীপের নিভু নিভু আলো হয়ে । সেই আলো কেউ কখনো দেখতে পায় না, অথবা দেখানোও যায় না ।
মানুষ সৃষ্টির সেরা জীব হলেও আল্লাহ্ তালা মানুষকে কিছু সীমাবদ্ধতা দিয়ে পাঠিয়েছেন । হয়তো বিষণ্ণতা না ভুলতে পারাও একটি সীমাবদ্ধতা (হয়তো) ।
হরেকরকম বিষণ্ণতার মধ্যে কিছু কিছু বিষণ্ণতা এমন যা অনেকটা নির্বোধ, অবুঝ ও ভুলের; যার জন্যে নিজেকে অপরাধীও মনে হতে পারে । যে অপরাধ বোধ নির্ঘুম রাতের গোধূলিতে তোমাকে ভাবিয়ে তোলে, চলার পথে তোমায় থামিয়ে দেয়, প্রশ্নবিদ্ধ করে ফেলে একের পর এক । আল্লাহ্ তালা সবাইকে সুস্থ রাখুক, সেই প্রত্যয়ে...।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




