somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গাজী বুরহান
???? নিজের সম্পর্কে কিছু বলা বা লিখা পৃথিবীর সব কঠিন কাজগুলোর একটি।

পাগলের প্রলাপ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নর্দমা কিংবা পুস্কুরি কিংবা কোন খালে (যেথায় হাটু পর্যন্ত ডুবে) দাঁড়িয়ে আমি বৃষ্টি ছুঁব। বৃষ্টিতে ভিজে দাঁড়কাকের মত জবুতবু হব। কোন এক জোতস্নায় একাকী গভীর রাত্রে বাড়ি থেকে বের হয়ে কোন এক বট-বৃক্ষের মগডালে ওঠে জোতস্নায় ডুব দিব। জীন-পরীরা দেখলে পরে এক তাপ্পড়ে মগ-ডাল থেকে মাঠিতে ফেলে দিবে। তবে কোন এক অদ্ভুত কারণে আমি বেচে যাব। তারপর নিজেকে অবাক করে দিয়ে জীনদের সাথে সখ্য গড়ে তুলব। ধীরেধীরে মনুষ্যশক্তি হারিয়ে মানুষের বিরুদ্ধে অপরাজিত হব। আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে গ্রামের মুড়লেরা। বিচার বসবে, আমাকে বলা হবে তুমি চলে যাও জনপদ থেকে দূরে নির্জন কোন জংগলে। আমার না বাচক ইশারাতে হুজুর ডাকা হবে। বলে দেয়া হবে ওকে শিশায় পুরে পুতে ফেল মাঠিতে। আমি তাদের ভাব-সাব দেখে লম্বা একটা সালাম দিয়ে বের হব কোন অজানা গন্তব্যে। সেখানেও ঠাই নেই
আমার। আমাকে ধরে নিয়ে যাওয়া হবে শহরের কোন এক হসপিটালে। ডাক্তারকে বলা হবে 'ওর ব্রেইন স্কেন করুন'। ডাক্তার সাহেব আমাকে পিঠ-মুড় করে বেধে বড় এক যন্ত্রের ভিতর ডুকিয়ে দেবে।পরে রিপোর্ট দেখে ডাক্তারবাবু চমকে উঠবেন। আমায় কাছে টেনে নিয়ে বলবেন, তুমি কি হাসতে
পারো? আমার ডাগরডাগর চোখ দুটি দেখে ডাক্তারবাবু ধরে নিবেন 'হাসি' শব্দটা মনে হয় আমি নতুন শুনেছি। ডাক্তারবাবু
সন্দেহযুক্ত হয়ে অপরাপর আমাকে বলবেন, তুমি কাঁদতে জানো? ভালোবাসার অনুভূতি কি তোমার মাঝে আছে?
উত্তর না পেয়ে আমার অসারল্য চেহারাখানি দেখে বলবেন, চা খাবে? চা দেই? এই বলে তিনি চলে যাবেন আমাকে যে লোকটি এখানে নিয়ে এসেছেন, তার কাছে। আমার কাগজপত্র নাড়াচাড়া করবেন আর ভিড়ভিড় করে বলবেন কি অদ্ভুত!! কি অদ্ভুত!!! পরেরদিন মেডিক্যাল টিম বসে আমার পেপার নিয়ে রিসার্চ করে শেষে জানিয়ে দিবে এই লোকটি পাগল!! তারা
আরো জানিয়ে দিবে যে, এর মস্তিষ্কের মৃত কোষ হঠাত জীবিত হয়ে অন্য জীবিত কোষদের সাথে যুদ্ধ করে সবাই ধ্বংস হয়ে
গেছে।এখন তার মস্তিষ্কের জায়গা জুড়ে বিরাজ করতেছে চালের গুঁড়োর মত কিছু একটা। যাহা বৃষ্টিতে ভিজলে পরে ব্রেইনের মত করে কিছু কাজ করে, তবে তাহাঁ ক্ষণস্থায়ী।
নতুন বাসস্থান তৈরী করব কোন এক বট-বৃক্ষের ছায়ায়। বন্ধুরা সব এই রাস্তা ধরে যাবে তাদের কর্মক্ষেত্রে। পথিমধ্যে আমাকে দেখে পাশে বসে বলবে, কিছু খাবি? এই প্রশ্নের উত্তর দিতে অদ্ভুত এক নৈঃশব্দ্য বিরাজ করবে, তারাও বোঝে নিবে আমার ক্ষিদে পেয়েছে। একজন বলে উঠবে "ঠিক আছে তোমাকে আমরা খানি দিব কিন্তু তার আগে তোমাকে বলতে হবে, কাজী নজরূল ইসলাম কে কেন কারাগারে বন্ধি রাখা হল? ইত্যাদি ইত্যাদি....প্রশ্নউত্তর পর্বের শেষে খানি নিয়ে আসবে। আমি খাব, তারা মজা নিয়ে চলে যাবে। এভাবে দিনাবসান শেষে আমিও ডুব দিব রাতের গভীরতায়। নিস্তব্ধ রজনী পার করে শুরু করব সেই নিয়মে সকাল, দূপুর। শেষ করব সন্ধা। তারপর কোন এক সকালে হারিয়ে যাবো অজানায়। হয়ত আমি থাকব কিন্তু কোন লোক থাকবেনা আমাকে "আখেরি বিদায় স্টোর" এর সাথে পরিচয় করিয়ে দিতে। আমি এখন পূনর্জন্মে বিশ্বাস করি।বিশ্বাস করি জীববিবর্তনে। পূনর্জন্মে আমি কাক-তাড়ুয়া হয়ে জন্ম নিব সুরমা-কুশিয়ারার চর জুড়ে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×