পুলকগুলো জমে খামা হয়ে গেলো
ভালোবাাসাগুলো অপেক্ষায় থেকে অমর প্রেম হয়ে গেলো
আমি তোমার অপেক্ষায় থেকে থেকে প্রাণে মরে গেলাম
তবু তোমায় নাহি পেলাম।
দিনগুলো অপেক্ষায় থেকে থেকে রাত হয়ে গেলো, রাতগুলো দিন
রাতদিনগুলো অপেক্ষায় দেকে থেকে সপ্তাহ হয়ে গেলো, সপ্তাহ মাস
সমুদ্র সূর্যের তাপে তাপে জলীয়বাষ্প হয়ে ছুঁইলো অথই নীলাকাশ
তবু হলো না তোমার ভালোবাসার প্রকাশ।
অপেক্ষা করতে করতে পৃথিবীর পৃষ্ট কয়েকমিটার পুরু হলো
তরুণীর তনুর খুঁপরি থেকে বেরিয়ে এলো কত নব নব শাবক
নতুন বৃক্ষরা কতবার পাল্টালো ডাল আর পালক
অবশেষে তোমার আমার ভালোবাসা হলো অমুলক।
আনন্দগুলো জমে জমে বেদনা হয়ে গেলো
প্রেম মরে গিয়ে শ্মশানের ভস্ম হলো।
০৫.০২.২০১৪
প্রেম মরে গিয়ে শ্মশানের ভস্ম হলো //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


