ফাগুন আসে নাই __তবু আগুনের দহন
ভালোবাসো নাই__তবু উন্মুন পবন
কাছে আসো নাই__তবু ভরপুর আমি
পাশে বসো নাই __তবু মনোহারিনী।
হাতে হাত রাখো নাই__তবু তোমার ছোঁয়া
বর্ষা আসে নাই__এই মন তোমাতেই ধোয়া
চোখে চোখ রাখো নাই__তবু ফড়িং উড়ছে
জানালা খোলো নাই__তবু বাতাস বইছে।
হৃদয়ে রাখো নাই__তবু ভালোবাসি
মনে মনে গাও নাই__তবু কাছে অাসি
গোলাপ দ্যাও নাই __শিশিরস্নাত হাতে
ভালো তবু বেসে যাই __দিবা আর রাতে।
জানি ভালোবাসবে না এই মর্ত্যজীবনে
তবু তোমায় লিখে যাই কবিতা গানে।
০৬.০২.২০১৪
ফাগুন আসে নাই __তবু আগুনের দহন//
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


