সুন্দরের শিশিরের জলে একদিন তুমি দিয়েছিলে মনগোলাপ
কী সুন্দর চিকচিক রোদ তোমার চুলগুচ্ছ ছুঁইছিলো __
হৃদয়ের গহীনে কে যেন করছিলো মধুর মদির প্রেমালাপ
প্রজাপতিগণ আমাদের প্রেমে উদ্বেল উড়ছিলো।
শীত বিকেলের সমস্তসময় চলে গেছে তোমার সুন্দরে
নদী নক্ষত্র জল আকাশের তারা হয়েছিলো যেন দিশেহারা
কী সুন্দর নরম রোদ খেলছিলো সূর্যের করে __
আমাদের মনে জ্বলছিলো অাদিমতার থেকে গুচ্ছ গুচ্ছ তারা।
তুমি আমি দিগন্তের কোলে দেখেছি সাদা সাদা বালিহাঁস __
আমাদের প্রেমের স্পর্শে যেন শাঁই শাঁই কোনো আনন্দলোকে ধাইছে,
আমাদের মনে আবার স্বর্গলোকের থেকে নৃত্যারত গায়িকাো গাইছে,
আর এদিকে আমাদের ধীরে ধীরে হতেছিলো প্রকাশ।
দিন গেছে, রাত গেছে, যায়নি ভালোবাাসার প্রথমদিন
আমাকে ভালোবেসে বেসে দিয়ে গেছো চিরজনমের ঋণ।
১৭.০২.২০১৪
[একদিন তুমি দিয়েছিলো মনগোলাপ //
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


