রোপণযোগ্য ভুমির মতোন বড় মিহি ও নরম হয়ে উঠলে মধ্যরাতে __
পরিপূর্ণ উর্ববতায় বাড়ালে ভালোবাসার হাত,
খুলে গেলো পৃথিবীর পুরোনো বনানীর আদিম প্রপাত ;
মনে হলো আমরা জন্মিলাম আজ এই শীতপ্রভাতে।
রক্তে কে যেনো ঢেলেছে ফুলের সুবাস !
তাই তুমি মৌ মৌ করছো আজ এই মধ্যরাতের হালকা রংয়ের অন্ধকারে,
কেমন মধুর আর মদির হয়ে আসছে তোমার নিশ্বাস __
তোমাকে নিয়ে আজ ডুবে গেলাম পৃথিবীর গহন গভীরে।
চোখ বুজে দেখিতে থাকিলাম, পৃথিবীর পর্দার ভেতর আরেক ঝলমল পৃথিবী,
এইসব সাদামাটা আর সাধারণ মানুষের ভীড়ে আমিও গীতিকবি,
গার্হস্থ্য জীবনের ভেতর দিয়ে চলে গেলাম আদিম চাষের ফলবতী এক কৃষিখামারে __
জেসিকা, ভরে দিলে আজ এই হালকা রংয়ের আঁধারে।
ভরে গিয়ে ভরে দিলাম, দু'জন দু'জনার কেমন পরিপূরক __
আমরা আজ রাতে ভাগাভাগি করে খেলাম অাবহমান সুরার পাত্র থেকে অজস্র পুলক।
০৮.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


