শুয়েছিলাম, শুভ্র বিছানায়, চোখে অলস ঘুমের ঘ্রাণ, কী সুন্দর আস্বাদময় অবসাদ !
বাঁকাচাদেঁর রাতে হালকা আঁধারে মুড়েয়ে গেছে শহরের রাজপথ, নিয়নবাতিগুলো জ্বলছে __
পাশে কেউ নেই, তবু মনের ভেতর পুলক জমেছে অথই অগাধ __
মধ্যরাতে সফেদ বিছানায় ফুটছে গোলাপ, কে যেন আমাকে নিবেদন করছে।
কে এলো আজ এই মধ্যরাতে ?__ সফেদ বিছানায় ফোটালো গোলাপ,
ঘ্রাণে প্রাণে সাড়া জাগালো, চারপাশ যেন ম ম করতে থাকলো ;
কে খুললো আজ তার অন্তর্গত সৌন্দর্য়ের ঝাঁপ __?
কে যেন আজ বহুবছরের নির্মিত প্রেমের প্রাসাদ উদ্বোধন করতে বললো।
ঘুমের আবেশে আমি হাত রাখি গোলাপের বৃত্তিতে, ছুঁই, দেখি সত্যি গোলাপ ;
গোলাপের ঘ্রাণ শুঁকে সত্যি বিমোহিত হলো পতিত হৃদয়,
সত্যি আজ রাতে কার সাথে যেন হলো কঠিন-প্রণয়,
কে আজ মুখে ধরলো আমার অনুভবময় এক সোনালী মসৃণ সারাবের কাপ।
শুয়েছি, খালি বিছানায়, কেউ নেই, শুধু সাদা ধবধবে একখানা নরম বিছানা
রাতের নির্জনে কে এলো কাছে ? ফোটালো ফুল, অকস্মাৎ খুলে গেলো আমার রঙিন জামা।
০৯.০২.২০১৪
[মধ্যরাতের গোলাপ//
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


