সামনে ঘুঁটঘুঁটে অন্ধকার ছিলো
আঁধারের বুক চিরে ট্রেন চলছিলো
আকাশে একটা বাঁকা চাঁদ ছিলো
আর আমি শহরে একা আসছিলাম।
পকেটে মাত্র সাতশত ছিলো
ক্যাধে একটা ঢোলা ব্যাগ ছিলো
আমার মন শুধু কাঁপছিলো
তবু বুকে অদম্য সাহস ছিলো।
মানুষের অরণ্যে কেহ নাহি ছিলো
কাকে যেন তবু চেনা লাগছিলো
আমি একা একা পথ হাঁটছিলাম
সাথে সাথে আমার কে যেন ছিলো।
এই শহরে আমি সেদিন থেকে
রয়ে গেছি আছি তো কবিতা লিখে।
১০.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


