অর্থ দিয়ে শর্ত পুরণ হয়,
ভালোবাসা হয় না ;
তোমাকে যে মনঘর থেকে বের করে দিলাম __
সোনার ময়না।
তুমি একদিন ছিলে আরাধনা পুজ্য,
তুমি একদিন ছিলে শত জনমের সাধনার ধন,
তুমি একদিন ছিলে শান্তি আর আনন্দের বুহ্য,
তোমার জন্য ঝর্ণার জলে ধুয়েছি পবিত্র পরান।
অবাধ ভালোবাসার স্বাদ পেয়ে তুমি আজ লাগামহীন,
অবাধ স্বাধীনতার স্বাদ পেয়ে তুমি আজ কেমন রঙিন,
অবাধ ক্ষেত্র পেয়ে উড়ে গেলে আকাশে __
চেয়ে দেখো এখন তোমার নেই কেউ পাশে।
অর্থ দিয়ে শর্ত পুরণ হয়__ভালোবাসা হয় না
আগের মতোন ভালোবাসাবাসি নেই, ওগো সোনার ময়না।
১০.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


